admin
প্রকাশিত: 5:26 AM, April 22, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের প্রধান ও ঐতিহ্যবাহী পশুর হাট কাজির বাজারের দীর্ঘদিনের ‘কর্তৃত্ব’ হাতবদল হয়েছে। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে বাজারের মালিকানা রাষ্ট্র তথা সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পক্ষে আসায় নতুন ইজারা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নতুন ইজারাদারদের কাছে হাটের দায়িত্ব হস্তান্তর করে সিসিক কর্তৃপক্ষ।
সিসিক সূত্র জানায়, আগামী এক বছরের জন্য ৩ কোটি ৪০ লাখ টাকা ইজারা মূল্যের বিনিময়ে হাটটি পেয়েছেন বিএনপি নেতা মাহবুব কাদির শাহী ও তার গ্রুপ। এর আগে এই হাটটি নগরের ব্যবসায়ী আফসর উদ্দিনের নিয়ন্ত্রণে ছিল। ব্রিটিশ আমল থেকে তার পরিবার এই হাটের কর্তৃত্ব ধরে রেখেছিল। তবে সিসিক কর্মকর্তাদের মতে, সরকারি নীতিমালা অনুযায়ী কোনো পশুর হাট ব্যক্তিগত মালিকানাধীন হতে পারে না। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত দীর্ঘ আইনি লড়াইয়ের পর মালিকানা সরকারের পক্ষে আসে এবং সিসিক তা ইজারা দেওয়ার বৈধতা পায়।
গতকাল মঙ্গলবার হাটের দায়িত্ব বুঝে পাওয়ার পর নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইজারার অংশীদার সৈয়দ সাফেক মাহবুব জানান, গত ৭ই এপ্রিল সিসিকের টেন্ডারে অংশ নিয়ে তারা নিয়মমাফিক ইজারা পেয়েছেন। তফসিল অনুযায়ী ভূমি বুঝে পেয়ে তারা ইতিমধ্যে বাঁশ দিয়ে সীমানা নির্ধারণের কাজ শুরু করেছেন। নগর বিএনপি নেতা হুমায়ূন আহমদ মাসুক জানান, তারা হাটের শৃঙ্খলা ফেরাতে পূর্বের ইজারাদারদেরও সহযোগিতা কামনা করছেন।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, “কাজির বাজারের মালিকানা এখন রাষ্ট্রের। ইজারা থেকে প্রাপ্ত রাজস্বের একটি অংশ প্রতিষ্ঠাতা ‘খান বাহাদুর আবু নছর মোহাম্মদ এহিয়া ওয়াক্ফ এস্টেট’-কে প্রদান করা হবে এবং বাকি অংশ নগরবাসীর জনকল্যাণ ও উন্নয়নে ব্যয় করা হবে।”
তিনি আরও জানান, অষ্টাদশ শতাব্দীতে প্রতিষ্ঠিত এই বাজারটি ‘কাজি’ উপাধিধারী আবু নছর মোহাম্মদ এহিয়ার নামে নামকরণ করা হয়েছিল। ব্যক্তিগত সম্পত্তি হলেও জনহিতকর কাজের জন্য তিনি তা ওয়াক্ফ করে গিয়েছিলেন।
হাটের পূর্ববর্তী ইজারাদার আফসর উদ্দিনের ম্যানেজার শাহাদাত হোসেন জানান, মালিক যেহেতু সিটি করপোরেশন এবং তারা ইজারা দিয়েছে, তাই এখন থেকে নতুন ইজারাদাররাই যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করবেন। এদিকে, গত কয়েকদিন ধরে মালিকানা নিয়ে অনিশ্চয়তায় অনেক ব্যাপারি তাদের পশু সরিয়ে নিলেও নতুন ইজারাদাররা দায়িত্ব নেওয়ার পর পুনরায় অবকাঠামো তৈরি শুরু হয়েছে। সিলেটের বাইরের ব্যাপারিদেরও হাটে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।
কাজির বাজার সিলেটের প্রধান ও ঐতিহ্যবাহী পশুর হাট হিসেবে পরিচিত। এখানে ২৪ ঘণ্টা গবাদিপশু কেনাবেচার সুযোগ থাকায় ক্রেতা ও বিক্রেতাদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয়। নতুন ব্যবস্থাপনায় হাটের স্বাভাবিক কার্যক্রম ও জৌলুস বজায় থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও
গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।
ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন
জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার