admin
প্রকাশিত: 3:34 PM, March 24, 2026
লন্ডনের একটি রেস্তোরাঁর হলরুমে মানবাধিকার সংগঠন ‘স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস’-এর উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আয়োজিত এই সভায় বক্তারা দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক সুবিধাবাদীদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে সংগঠনের দপ্তর সম্পাদক সৈয়দ জুয়েল বলেন, “একটি বৃহৎ গণ-আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে। আমরা দলের দুঃসময়ে রাজপথে ছিলাম, সিলেট জেলা ছাত্রদল থেকে শুরু করে প্রবাসেও ন্যায়ের পক্ষে আন্দোলন করেছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, দল এখন ক্ষমতায় থাকলেও দেশে ধর্ষণ, হত্যা ও ডাকাতির মতো ঘটনা এখনো ঘটছে।”
তিনি আরও বলেন, “জাতি আজ অবগত যে, এসব অপকর্মের সাথে দলের ভেতরের একটি অংশ জড়িত। সত্যি বলতে, দলের খারাপ সময়ে এদের খুঁজে পাওয়া যায়নি, কিন্তু সুসময়ে তারা জেঁকে বসে সুবিধা নিচ্ছে। এসব সুবিধাবাদীদের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।”
সভাপতির বক্তব্যে সদরুল ইসলাম লোকমান বলেন, যারা দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত এবং যারা দুঃসময়ে পাশে না থেকে এখন সুযোগ নিতে এসেছে, তাদের অনতিবিলম্বে চিহ্নিত করতে হবে। জনমনে স্বস্তি ফেরাতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় এসব বিতর্কিত ব্যক্তিদের দ্রুত দল থেকে বহিষ্কারের দাবি জানান তিনি।
সেমিনারে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক উজ্জ্বল আলম চৌধুরী, সহকারী সাংগঠনিক সচিব রুবেল আহমদ,অর্থ সম্পাদক সাইফুল ইসলাম।
সভায় বক্তারা একমত পোষণ করেন যে, প্রবাসে থেকেও তারা দেশের মানুষের মানবাধিকার রক্ষা এবং একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে কাজ করে যাবেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও
গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।
ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন
জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার