admin

প্রকাশিত: 7:30 AM, March 22, 2026

রাজপথের লড়াকু কর্মীদের বহিষ্কারে ক্ষোভ: শীর্ষ নেতাদের ভাববার আহ্বান টিপুর

রাজপথের লড়াকু কর্মীদের বহিষ্কারে ক্ষোভ: শীর্ষ নেতাদের ভাববার আহ্বান টিপুর

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আজিজ খান সজিব ও গোলাম রব্বানীকে বহিষ্কারের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক ছাত্রনেতা আব্দুস সালাম টিপু। রাজপথের ত্যাগী কর্মীদের এভাবে যাচাই-বাছাই ছাড়া দল থেকে বের করে দেওয়াকে ‘অযৌক্তিক’ বলে দাবি করেছেন তিনি।

গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে টিপু এই দুই নেতার রাজনৈতিক ত্যাগ ও সংগ্রামের বর্ণনা দিয়ে দলের শীর্ষ নেতৃত্বের প্রতি প্রশ্ন ছুঁড়ে দেন।

আব্দুস সালাম টিপু তার বক্তব্যে উল্লেখ করেন, আজিজ খান সজিব ও গোলাম রব্বানীরা একদিনে তৈরি হননি। তাদের এই অবস্থানে আসার পেছনে রয়েছে অনেক ত্যাগের গল্প। তিনি লিখেন:

“দলের জন্য আন্দোলন করতে গিয়ে অসংখ্য মামলা, গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া ও বারবার কারাবরণের মুখোমুখি হতে হয়েছে তাদের। কিন্তু শত প্রতিকূলতার মাঝেও কখনো তাদের পিছুপা হতে দেখিনি।”

সম্প্রতি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল থেকে তাদের বহিষ্কার করা হয়। এই সিদ্ধান্তের সমালোচনা করে টিপু বলেন, মানুষ হিসেবে তারা ভুল করতে পারেন, কিন্তু সেই ভুলের জন্য যথাযথ যাচাই-বাছাই না করে সরাসরি বহিষ্কারের সিদ্ধান্ত মাঠ পর্যায়ের কর্মীদের মনোবলে আঘাত হানবে।

তিনি দলের নীতি-নির্ধারকদের সতর্ক করে দিয়ে বলেন, এভাবে যদি মাঠের পোড় খাওয়া কর্মীদের সামান্য কারণে শুধু বহিষ্কারই করা হয়, তবে ভবিষ্যতে দলের বড় কোনো দুঃসময় আসলে তা মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে।

সাবেক এই ছাত্রনেতার স্ট্যাটাসটি ইতিমধ্যে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেক তৃণমূল কর্মী ও সমর্থক টিপুর বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তাদের মতে, রাজপথের পরীক্ষিত নেতাদের মূল্যায়ন না করলে সংগঠনে স্থবিরতা নেমে আসতে পারে।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে টিপু তার বক্তব্য শেষ করেন।

সর্বশেষ সংবাদ

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন ‎ ‎‎​সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিমানবন্দর থানা কমিটি গঠন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিমানবন্দর থানা কমিটি গঠন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রানু দত্তকে

জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ

জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ

জাহিদুল ইসলাম : সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী-২ নদীতে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বোমা মেশিন জব্দ

বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন

বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন

সিলেটে বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রবিবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার শারদা হল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের

ককটেল ও চোরাগুপ্তা হামলা করে আপাকে দেশে আনা যাবে না : এমপি এমরান চৌধুরী

ককটেল ও চোরাগুপ্তা হামলা করে আপাকে দেশে আনা যাবে না : এমপি এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট ৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ প্রতিটি মানুষই শ্রমিক,

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক : আগামীকাল সিলেট ও হবিগঞ্জের দুই স্পটে কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক : আগামীকাল সিলেট ও হবিগঞ্জের দুই স্পটে কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে সিলেট ও হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং

বাণিজ্য-শিক্ষা-স্বাস্থ্যে সহযোগিতা বাড়াতে ঢাকা-ইসলামাবাদ আলোচনা

বাণিজ্য-শিক্ষা-স্বাস্থ্যে সহযোগিতা বাড়াতে ঢাকা-ইসলামাবাদ আলোচনা

মো.জুনেদ আহমদ,ফ্রান্স বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর

সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক আমরা প্লাস্টিক দূষণমুক্ত আধুনিক নগর গড়তে চাই

সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক আমরা প্লাস্টিক দূষণমুক্ত আধুনিক নগর গড়তে চাই

সিলেটকে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহরে পরিণত করার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ