admin
প্রকাশিত: 6:10 AM, July 10, 2026
আক্তার হোসেন:
সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি ও পুরাতন মালপত্র ব্যবসায়ীদের ওপর চলমান জুলুমের প্রতিবাদে কাজির বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে ব্যবসায়ীরা কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বিতর্কিত পুলিশ কর্মকর্তা এসআই খবিরের দ্রুত অপসারণ ও শাস্তির দাবি জানিয়েছেন।
ব্যবসায়ীদের অভিযোগ, কাজির বাজার এলাকায় দীর্ঘদিন ধরে পুলিশের কতিপয় কর্মকর্তা সাধারণ ব্যবসায়ী ও নিরীহ মানুষকে নানাভাবে হয়রানি করছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে থাকা মূল ব্যানারে লেখা ছিল—“নিরীহ মানুষের ওপর পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার অবসান চাই”। একই সাথে সেখানে স্পষ্ট স্লোগানে লেখা হয়—“টাকা না দেওয়ায় মিথ্যা মামলা! এসআই-খবির-এর অপসারণ চাই।”
মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ভাঙ্গারি ব্যবসায়ীরা বলেন, “আমরা দিনরাত হাড়ভাঙা খাটুনি করে ভাঙ্গারি মালের ব্যবসা করি, কোনো চুরি-ডাকাতি করি না। কিন্তু এসআই খবির আমাদের ওপর প্রতিনিয়ত জুলুম চালাচ্ছেন। দোকানে এসে অনৈতিকভাবে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। তার চাহিদামতো টাকা না দিলেই কপালে জোটে চুরির মালের অবাস্তব অভিযোগ এবং মিথ্যা মামলা। অনেক নিরীহ ব্যবসায়ীকে এই মিথ্যা মামলার কারণে জেল খাটতে হয়েছে। আমরা পেটে লাথি মারার এই অনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।”
ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ কড়া ভাষায় বলেন, “আমরা এলাকায় আইনের শাসন চাই, কোনো পুলিশি জুলুম চাই না। একজন অফিসারের অনৈতিক কর্মকাণ্ডের দায় পুরো পুলিশ বাহিনী নিতে পারে না। টাকা না দেওয়ায় মিথ্যা মামলা দেওয়ার এই নোংরা খেলা বন্ধ করতে হবে। এসআই খবিরের অনৈতিক কর্মকাণ্ডের পেছনে কারা জড়িত, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
মানববন্ধন থেকে ব্যবসায়ীরা স্পষ্ট আলটিমেটাম দিয়ে বলেন, অবিলম্বে যদি এসআই খবিরকে সিলেট থেকে অপসারণ করা না হয় এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয়, তবে পরবর্তীতে দোকানপাট বন্ধ রেখে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এবিষয়ে সিলেট কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুঠোফোনে যোগাযোগ করলে তিনি মিটিংয়ে তাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয় নি। মানববন্ধনে বক্তব্যে অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে এসআই খবির’র মোঠোফোনে একাদিক বার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নাই।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের
আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত
সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা
মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল
স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত