admin
প্রকাশিত: 5:42 AM, May 9, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের ওসমানীনগরে এক আওয়ামী লীগ নেতার বসতবাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১২ লাখ ১৫ হাজার ৮০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। গত ৫ মে সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় এই বড় ধরনের অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় একজনকে আটক করা হলেও মূল হোতা ও সহযোগীরা পলাতক রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মানছুরা আক্তার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান চালায়। উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হামিদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৬০৩ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যে ৬০৩ বস্তা (১৮ হাজার ৯০ কেজি) জিরা। কেএস গোল্ড জিরা (গুজরাট, ভারত থেকে আমদানিকৃত)। আনুমানিক ১ কোটি ১২ লাখ ১৫ হাজার ৮০০ টাকা।
অভিযানের মাত্র তিন দিন আগে বাড়ির মালিক আব্দুল হামিদ যুক্তরাজ্যে পাড়ি জমান বলে জানা গেছে। তবে অভিযান চলাকালে তার ভাই আবুল কালাম আজাদকে (৪৪) আটক করতে সক্ষম হয় পুলিশ। পুলিশের দাবি, অভিযান চলাকালে আব্দুল হামিদের ছোট ভাই আব্দুল মুমিনসহ (৩৮) আরও ৭-৮ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, সীমান্তপথ ব্যবহার করে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরাচালান চক্র সিলেটে সক্রিয় রয়েছে। রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে গড়ে ওঠা এই ‘ছায়া সিন্ডিকেট’ অবৈধ পণ্য মজুত ও বাজারজাত করে আসছিল। এই চক্রে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তিদের সম্পৃক্ততার গুঞ্জনও রয়েছে।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে। ওসমানীনগর থানার ওসি মোরশেদুল আলম ভূইয়া জানান, চোরাচালান ও অবৈধ মজুতের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। অতিরিক্ত পুলিশ সুপার মানছুরা আক্তার জানান, পুরো নেটওয়ার্কটি উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও
গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।
ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন
জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার