admin

প্রকাশিত: 4:57 AM, July 3, 2026

তথ্য গোপন করে বহাল তবিয়তে গোয়াইনঘাটের শিক্ষা কর্মকর্তা বশির

তথ্য গোপন করে বহাল তবিয়তে গোয়াইনঘাটের শিক্ষা কর্মকর্তা বশির

১০ দিন কারাভোগের পরও ব্যবস্থা নেয়নি জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

স্টাফ রিপোর্টার:
আদালতে সাজাপ্রাপ্ত ও ১০ দিন কারাভোগের তথ্য গোপন করে এখনো বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বশির শরিফ। প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত এই কর্মকর্তার বিরুদ্ধে সরকারি চাকরি বিধিমালা লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠলেও জেলা ও বিভাগীয় শিক্ষা প্রশাসন এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। এ নিয়ে স্থানীয় সচেতন মহল ও শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে তীব্র মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অনুসন্ধানে জানা যায়, বশির শরিফ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাকালে রায়হান মিয়া নামে এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৪ সালে ফরিদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি চেক জালিয়াতির মামলা দায়ের করেন। মামলা নম্বর: জি.আর. ৪৮১/২৪ (সাদরপুর সি.আর. ৪৮১/২৪)।
গত ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর এই মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের (এনআই অ্যাক্ট) ১৩৮ ধারায় বশির শরিফকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। পরবর্তীতে গত ১০ জুন গোয়াইনঘাট উপজেলা সদর থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বশির শরিফ গ্রেফতারের পর ১০ দিন জেলহাজতে ছিলেন।
সরকারি চাকরি বিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী ফৌজদারি মামলায় গ্রেফতার হয়ে ৪৮ ঘণ্টার বেশি হাজতবাস করলে তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করার বিধান রয়েছে। কিন্তু বশির শরিফ এই তথ্য সম্পূর্ণ গোপন রেখে কর্মস্থলে যোগ দেন এবং নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এ বিষয়ে অভিযুক্ত সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বশির শরিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মামলার সাজার বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেননি। উল্টো সংবাদ প্রকাশ না করার জন্য বিষয়টি বিভিন্নভাবে মীমাংসার চেষ্টা করেন। অন্যদিকে গোয়াইনঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁইয়া এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
যোগাযোগ করা হলে সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ বলেন, “অভিযুক্ত কর্মকর্তার গ্রেফতার সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র আমরা ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠিয়েছি। সেখান থেকে নির্দেশনা পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক (ভারপ্রাপ্ত) এ. কে. এম. সাইফুল হাসান এ বিষয়ে তাঁর অজ্ঞতা প্রকাশ করে বলেন, “বিষয়টি আমার জানা নেই, কারণ আমি এই পদে নতুন দায়িত্ব নিয়েছি। তবে খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
একটি স্পর্শকাতর সরকারি দপ্তরের সাজাপ্রাপ্ত কর্মকর্তা কীভাবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনের পর দিন দায়িত্ব পালন করছেন, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। স্থানীয়দের দাবি, দ্রুত এই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হোক।


সর্বশেষ সংবাদ

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় একটি ফার্মেসির ফ্রিজ ভর্তি মেয়াদোর্ত্তীণ ওষুধ

সিলেটে ‘দ্যা ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’র কার্যক্রম দ্রুত চালুর লক্ষ্যে সভা

সিলেটে ‘দ্যা ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’র কার্যক্রম দ্রুত চালুর লক্ষ্যে সভা

সিলেটের বিশ্বনাথে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রস্তাবিত ‘দ্যা ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’র স্থাপনা কার্যক্রম দ্রুত সম্পন্ন ও চিকিৎসাসেবা

বিশ্বনাথ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় হযবরল দশা

বিশ্বনাথ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় হযবরল দশা

বিশ্বনাথ প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হলেও, সিলেটের বিশ্বনাথ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় দেখা দিয়েছে হযবরল অবস্থা। পৌরশহরের বিভিন্ন

সিলেট বিএনপি’র জেলা-নগর কমিটি পুনর্গঠনের তাগিদ

সিলেট বিএনপি’র জেলা-নগর কমিটি পুনর্গঠনের তাগিদ

স্টাফ রিপোর্টার: জাতীয় নির্বাচনের পর প্রথম সিলেট জেলা ও নগর বিএনপি’র সাংগঠনিক সভা হয়েছে। বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত

সিলেটে বন্যাদুর্গত দেড় হাজার পরিবারে লায়ন্স জেলার ত্রাণ বিতরণ

সিলেটে বন্যাদুর্গত দেড় হাজার পরিবারে লায়ন্স জেলার ত্রাণ বিতরণ

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের অর্থায়নে এবং লায়ন্স জেলা ৩১৫বি-১ এর উদ্যোগে সিলেটের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মাঝে

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে

সম্ভাবনার সিলেট বাস্তবতায় পিছিয়ে

সম্ভাবনার সিলেট বাস্তবতায় পিছিয়ে

আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, হাওর, পাহাড়, পাথর, গ্যাস, কৃষি এবং বিপুল প্রবাসী আয়ের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের অবস্থান অত্যন্ত

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’-এর