admin

প্রকাশিত: 3:57 AM, August 3, 2026

বিছনাকান্দি ও হাদারপাড়ে ইজারার আড়ালে পাথর-বালু লুটের মহোৎসব

বিছনাকান্দি ও হাদারপাড়ে ইজারার আড়ালে পাথর-বালু লুটের মহোৎসব

* প্রশাসনের ‘নীরবতা’, নদীভাঙনে হুমকিতে বসতবাড়ি ও বাজার

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জনপ্রিয় পর্যটন ও সীমান্ত এলাকা বিছনাকান্দি এবং হাদারপাড় বালু মহাল ইজারা নেওয়ার আড়ালে চলছে ব্যাপক পাথর ও বালু লুটপাটের মহোৎসব। ইজারার শর্ত, পরিবেশ আইন এবং নির্ধারিত সীমানা উপেক্ষা করে দিন-রাত নির্বিচারে এই অবৈধ কার্যক্রম চালানো হলেও স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহ আলম স্বপন এবং উপজেলা তাতীদলের নেতা আব্দুল মান্নানের নেতৃত্বে গড়ে ওঠা একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এ অবৈধ কার্যক্রম পরিচালনা করছে। অভিযোগ রয়েছে, হাদারপাড় বালু মহালের ইজারা নেওয়া হলেও সেই অনুমতির আড়ালে বিছনাকান্দি সীমান্ত এলাকা, মনরতল বাজারসহ ইজারাবহির্ভূত বিভিন্ন সংরক্ষিত স্থান থেকেও অবাধে পাথর ও বালু উত্তোলন করা হচ্ছে।
প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত শত শত ট্রলার এবং একাধিক শক্তিশালী ড্রেজার (বোমা) মেশিন ব্যবহার করে নদীর তলদেশ গভীরভাবে কেটে পাথর ও বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং নদীভাঙন আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। ফলে আশপাশের বসতবাড়ি, কৃষিজমি এবং ঐতিহ্যবাহী মনরতল বাজার এখন মারাত্মক হুমকির মুখে।
দেশের অন্যতম শীর্ষ পর্যটনকেন্দ্র বিছনাকান্দির প্রাকৃতিক সৌন্দর্য, স্বচ্ছ পানির প্রবাহ এবং সীমান্তঘেঁষা পাহাড়ি পরিবেশ বর্তমানে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, এভাবে নদীর তলদেশ কেটে অনিয়ন্ত্রিত ড্রেজিং চলতে থাকলে বিছনাকান্দির প্রাকৃতিক ভারসাম্য স্থায়ীভাবে নষ্ট হয়ে যাবে।
অভিযোগ রয়েছে, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এবং সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বে থাকা কয়েকজন সাব-ইন্সপেক্টরকে ‘ম্যানেজ’ করেই সিন্ডিকেটটি নির্বিঘ্নে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। একের পর এক স্থানীয়দের লিখিত ও মৌখিক অভিযোগ, গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠলেও থানা-পুলিশের দৃশ্যমান কোনো অভিযান দেখা যায়নি।
অন্যদিকে, বিষয়টি নিয়ে সব অবগত থাকা সত্ত্বেও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী এবং পরিবেশ অধিদপ্তরের কোনো কার্যকর ভূমিকা বা অভিযান না থাকায় ক্ষোভে ফুঁসছে এলাকার সাধারণ মানুষ।
সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আলম স্বপন কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রথমে অস্বীকার করলেও পরে তিনি জানান, “আব্দুল মান্নান ইজারা নিয়েছেন। তবে বালু মহালের নির্ধারিত সীমানার ভেতরেই বালু উত্তোলন করা হচ্ছে, সীমানার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।” এসব অভিযোগের বিষয়ে জানতে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অবৈধ এই লুটপাট বন্ধে ড্রেজার মেশিন জব্দ, ইজারার শর্ত লঙ্ঘনের তদন্ত এবং সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সিলেটের সচেতন মহল। বিছনাকান্দির প্রাকৃতিক সম্পদ, নদী ও আশেপাশের জনপদ রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর এবং সিলেট জেলা প্রশাসনের জরুরি ও সমন্বিত হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী।


সর্বশেষ সংবাদ

সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ সড়কে মৃত্যুর মিছিল বন্ধে প্রশাসনের অগ্রনী ভূমিকা রাখতে হবে

সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ সড়কে মৃত্যুর মিছিল বন্ধে প্রশাসনের অগ্রনী ভূমিকা রাখতে হবে

সম্প্রতি সিলেটের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর

আত্ম অহংকার পরিহার করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ‘কথামৃত’র আলোকে জীবন গঠন করতে হবে : শ্রীমৎস্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ

আত্ম অহংকার পরিহার করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ‘কথামৃত’র আলোকে জীবন গঠন করতে হবে : শ্রীমৎস্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ

ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, বাংলাদেশে রামকৃষ্ণ সংঘের দীক্ষাগুরু শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বলেছেন, আত্ম অহংকার পরিহার করে ঠাকুর

সিলেটে ট্রিপল মার্ডার নাটকীয় মোড়

সিলেটে ট্রিপল মার্ডার নাটকীয় মোড়

স্টাফ রিপোর্টার: সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। নিহতদের পরিবারের টার্গেটে এখন সিরাজুল ইসলাম। গ্রেপ্তার হয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২

বিএনপি’র স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য

বিএনপি’র স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য

সিলেটের সংবাদ ডেস্ক: বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে মনোনীত করা হয়েছে। শনিবার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক

পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ ও সুষম বণ্টনের দাবি সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষম বণ্টনসহ বিভিন্ন দাবিতে

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায়

সিলেট জেলা যুবদল নেতা এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

সিলেট জেলা যুবদল নেতা এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হকের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে। বাংলাদেশ