admin

প্রকাশিত: 4:57 PM, April 3, 2026

দেশের মানুষের স্বার্থে যেন জ্বালানী ব্যবহারে আমরা সাশ্রয়ী হই: বাণিজ্য মন্ত্রী

দেশের মানুষের স্বার্থে যেন জ্বালানী ব্যবহারে আমরা সাশ্রয়ী হই: বাণিজ্য মন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শুধু ব্যক্তি স্বার্থে নয়, দেশের সব মানুষের স্বার্থে যেন জ্বালানী ব্যবহারে আমরা সাশ্রয়ী হই। আমরা সাশ্রয়ী হবো যেন আরা জ্বালানী সেইভ করতে পারি। সেইভ করলে আমরা জ্বালানী দীর্ঘ সময় ব্যবহার করতে পারবো। আমরা যদি সেইভ করতে পারি দেশের জন্য জ্বালানী কম আমদানী করতে হবে। এত আমাদের বৈদেশিক মুদ্রার খরচ হবে কম। জ্বালানী নিয়ে অহেতুক  আতংকিত হওয়ার কিছু নেই। এ বিষয়ে স্বাভাবিকতা বজায় রাখতে হবে। তাই এই স্বাভাবিকতা বজায় রাখার জন্য আমার সকলের প্রতি অনুরোধ থাকবে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকাল ৫টায় নিজ বাসভবনে সিলেটের স্থানীয় ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার ব্যাপারে মন্ত্রী বলেন, আমরা সবাই মিলে যদি ঠিক করি যে আমরা সতর্ক থাকবো এবং অহেতুক বিপদে পরবো না তাহলে সবই স্বাভাবিক থাকবে। ছয়টার পর থেকে পিক আওয়ার শুরু হয় । সেই সময়টা যদি আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারি তাহলে বাড়তি খরচ থেকে আমরা রক্ষা পাবো। এবং যেটা আমরা সেইভ করলাস সেই সেভিংসটা আমরা লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবো। এটাই স্বাভাবিকতা। পৃথিবীর অনেক দেশে এক ঘন্টা কম বেশি হয় শীত এবং গরমের সময়। ডে লাইট সেভিংসের জন্য। আমরা কিন্তু সেটা করি না। এখন আপদকালীন পরিস্থিতিতে আমরা কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছি। এখন আমরা সবাই এই পদক্ষেপগুলিকে প্রতিপালন করে শৃঙ্খলবোদের পরিচয় দেবো। এবং সরকারিভাবে যে উদ্যোগগুলো নেওয়া হয় সম্মিলিতভাবে সেটা প্রতিপালন করে বাস্তবায়ন করবো।

এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি কারন সম্পর্কে বানিজ্য মন্ত্রী বলেন, সৌদি আরবসহ যেসব জায়গা থেকে এলপিজি গ্যাস আমদানি করা হয়, সেখানেই দাম বৃদ্ধি পাওয়ায় দেশে এলপিজি গ্যাসের দাম বেড়েছে। তবে যতক্ষণ পর্যন্ত অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকবে ততক্ষণ পর্যন্ত জ্বালানী তেলের দাম স্থিতিশীল থাকবে।

জ্বালানিসংকটের কারণে শিল্পের উৎপাদন ব্যহত হবে কি না এই প্রশ্নের জবাবে শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শিল্পের উৎপাদন জ্বালানির কারনে কমার সুযোগ নেই। কারণ যে সমস্ত শিল্প গ্যাসের দ্বারা পরিচালিত হয় সেসমস্ত শিল্পে গ্যাস সরবরাহ নিশ্চি করেই অন্য হিসাব করা হয়। সেভাবেই জ্বালানী মন্ত্রনালয় তার গ্যাস সরবরাহ নিশ্চিত রেখেছে।

তিনি আরও বলেন, জাপানের সাথে আমাদের একটি ইকোনমিক পার্টানারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। সেটি এখনো পার্লামেন্টে পাশ হয়নি। সেটি পাশ হলে আনুষ্টানিকভাবে জানানো হবে। আমরা আশা করছি আগামীতে জাপানি বিনিয়োগে বেশি বেশি আবৃষ্ট করতে পারবো। এবং আমরা অনেকগুলো দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরের জন্য প্রস্তুতি নিচ্চি। এগুলো সম্পন্ন হলে এলডিসি গ্যাজুয়েশনের পরেও আমরা বিভিন্ন দেশে আমাদের পন্য প্রবেশের ক্ষেত্রে প্রেফার ট্রিটমেন্ট পাবো।

এরআগে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সকাল ১০টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটে আসেন। এরপর তিনি নগরীর পীরমহল্লা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লি ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন। এরপর তিনি নিজ বাসভবনে বিকাল ৪টায় স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন, এহতেশামুল হক চৌধুরী, সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিম, আব্দুল হাদি পাভেল, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

রিসিভ না হওয়া ফাটল ভবনে পাঠদান, ২২ আগস্ট গ্রহণের আলোচনা

রিসিভ না হওয়া ফাটল ভবনে পাঠদান, ২২ আগস্ট গ্রহণের আলোচনা

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের খুজগিপুর মানউল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ২০১৭

প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার শাহপরান (রহ.) মাজারের উরুস ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার শাহপরান (রহ.) মাজারের উরুস ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

আহমেদ শাকিল: আগামী ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের পবিত্র বাৎসরিক উরুস উপলক্ষে সার্বিক নিরাপত্তা

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের

সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন

বিভাগীয় কমিশনার ও সিসিক প্রশাসকের উদ্যোগে ফলপ্রসূ বৈঠক

বিভাগীয় কমিশনার ও সিসিক প্রশাসকের উদ্যোগে ফলপ্রসূ বৈঠক

অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করলেন সিলেটের পরিবহন শ্রমিকরা সিলেট বিভাগে ১৯ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি

ইউএই-তে প্রবাসী সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে সিআইপি অ্যাসোসিয়েশনের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

ইউএই-তে প্রবাসী সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে সিআইপি অ্যাসোসিয়েশনের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি প্রবাসীদের ভিসা জটিলতা নিরসন, বিনিয়োগ বৃদ্ধি এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা: আগামীকাল র‌্যালি

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা: আগামীকাল র‌্যালি

সিলেট প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল সোমবার রাতে উপশহরস্থ দলীয় কার্যালয়ে সিলেট জেলা

সিলেটে আলীম ইন্ডাস্ট্রিজের কর্মশালায় অতিরিক্ত সচিব দেশীয় কৃষিযন্ত্রের উদ্ভাবন, উৎপাদনে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই

সিলেটে আলীম ইন্ডাস্ট্রিজের কর্মশালায় অতিরিক্ত সচিব দেশীয় কৃষিযন্ত্রের উদ্ভাবন, উৎপাদনে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই

কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান বলেছেন, কৃষি যান্ত্রিকীকরণ শুধু কৃষকের শ্রম ও সময় সাশ্রয় করে না,

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠিত

বাংলার ঋতুবৈচিত্র্যের স্নিগ্ধ প্রকৃতি ও সবুজের সমারোহে বর্ষার আগমনকে বরণ করে নিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ও বর্ণিল