admin

প্রকাশিত: 10:40 AM, April 5, 2026

সিলেট বিআরটিএ ‘কন্ট্রাক্ট’ হলেই সব সহজ নয়তো পদে পদে ভোগান্তি

সিলেট বিআরটিএ ‘কন্ট্রাক্ট’ হলেই সব সহজ নয়তো পদে পদে ভোগান্তি

মোটরযান পরিদর্শক মোশারফের কক্ষে সাধারণ গ্রাহকদের চেয়ে দালাল ও ‘ফাইল কন্টাক্টারদের’ যাতায়াত বেশি

স্টাফ রিপোর্টার:
অনিয়ম, দুর্নীতি আর গ্রাহক হয়রানির আখড়ায় পরিণত হয়েছে সিলেট বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিস। এখানে স্বাভাবিক নিয়মে আবেদন করে সেবা পাওয়া যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে মাসের পর মাস, এমনকি বছর পার হলেও মিলছে না কাঙ্খিত সেবা। তবে ‘কন্টাক্ট’ বা দালালের মাধ্যমে টাকা ঢাললে অসম্ভবও সম্ভব হয়ে যাচ্ছে নিমেষেই। ভুক্তভোগীদের অভিযোগ, দালাল ছাড়া বিআরটিএ-তে কোনো ফাইল নড়ে না।
গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে সিলেট বিআরটিএ অফিসে গিয়ে দেখা যায়, সকাল ৯টা বাজলেও অধিকাংশ কর্মকর্তার চেয়ার শূন্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের ভিড় বাড়লেও কর্মকর্তাদের দেখা মেলে দেরিতে। অফিসের সহকারী পরিচালক খালিদ মাহমুদ ও মোটরযান পরিদর্শক মোশারফ হোসেন নিজ নিজ কক্ষে থাকলেও সাধারণ গ্রাহকদের চেয়ে দালাল ও ‘ফাইল কন্টাক্টারদের’ যাতায়াতই সেখানে বেশি। এমনকি অফিসের ডেস্কে বসা কর্মকর্তারাও সরাসরি সেবা না দিয়ে ব্যক্তিগত মোবাইল নম্বর ধরিয়ে দিয়ে ‘স্যারের সঙ্গে কথা বলে খরচ জানানোর’ আশ্বাস দিচ্ছেন।
বিআরটিএ অফিসের বাইরে এক দালালের সঙ্গে গ্রাহক পরিচয়ে কথা বললে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তার ভাষ্যমতে, ‘পেশাদার’ লাইসেন্সের জন্য সাড়ে ১৩ হাজার এবং ‘অপেশাদার’ লাইসেন্সের জন্য ১৫ হাজার টাকার ‘প্যাকেজ’ দিলেই কেল্লাফতে। এই প্যাকেজের মধ্যে ডোপ টেস্ট ছাড়া বাকি সব দায়িত্ব দালালের। এমনকি পরীক্ষায় অংশ নিলেই হলো, পাস করিয়ে দেওয়ার দায়িত্ব তাদের। টাকা না দিলে পরীক্ষায় পাস করলেও ফলাফলের তালিকায় নাম থাকে না বলে অভিযোগ করেছেন অনেক ভুক্তভোগী।
ফিঙ্গার প্রিন্ট দিতে আসা এক গ্রাহক জানান, তিন বছর আগে লার্নার করে কয়েকবার পরীক্ষা দিয়ে পাস করলেও তালিকায় নাম ওঠেনি। শেষমেষ তিন হাজার টাকা দিয়ে দালালের মাধ্যমে ‘পাস’ করিয়ে আজ ফিঙ্গার দিতে এসেছেন। ফিটনেস সার্টিফিকেট ও লাইসেন্স পেতে তাদের বছরের পর বছর ঘুরতে হচ্ছে। অথচ দালাল ধরলে দ্রুত কাজ হয়ে যায়। অন্যদিকে, সার্ভারের সমস্যার দোহাই দিয়ে অনেককে ফিঙ্গার প্রিন্ট না রেখেই ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে।
অভিযোগ রয়েছে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্র্যাকটিক্যাল পরীক্ষায় যারা ফেল করেন, তারাও টাকার বিনিময়ে লাইসেন্স পেয়ে যান। এমনকি পরীক্ষায় অংশগ্রহণ না করেও লাইসেন্স পাওয়ার নজির রয়েছে এই অফিসে। প্রতিটি ধাপে পাসের জন্য ৩ থেকে ৪ হাজার টাকা ঘুষ দিতে হয় বলে দাবি ভুক্তভোগীদের।
এসব গুরুতর অভিযোগের বিষয়ে জানতে জেলা বিআরটিএ অফিসের সহকারী পরিচালক খালেদ মাহমুদের সরকারি নম্বরে একাধিকবার কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। এছাড়া মোটরযান পরিদর্শক মোশারফ হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও কল রিসিভ করেননি। সিলেট বিআরটিএ-র এই ওপেন সিক্রেট দুর্নীতি বন্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ সেবাগ্রহীতারা।


সর্বশেষ সংবাদ

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন ‎ ‎‎​সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিমানবন্দর থানা কমিটি গঠন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিমানবন্দর থানা কমিটি গঠন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রানু দত্তকে

জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ

জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ

জাহিদুল ইসলাম : সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী-২ নদীতে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বোমা মেশিন জব্দ

বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন

বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন

সিলেটে বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রবিবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার শারদা হল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের

ককটেল ও চোরাগুপ্তা হামলা করে আপাকে দেশে আনা যাবে না : এমপি এমরান চৌধুরী

ককটেল ও চোরাগুপ্তা হামলা করে আপাকে দেশে আনা যাবে না : এমপি এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট ৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ প্রতিটি মানুষই শ্রমিক,

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক : আগামীকাল সিলেট ও হবিগঞ্জের দুই স্পটে কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক : আগামীকাল সিলেট ও হবিগঞ্জের দুই স্পটে কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে সিলেট ও হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং

বাণিজ্য-শিক্ষা-স্বাস্থ্যে সহযোগিতা বাড়াতে ঢাকা-ইসলামাবাদ আলোচনা

বাণিজ্য-শিক্ষা-স্বাস্থ্যে সহযোগিতা বাড়াতে ঢাকা-ইসলামাবাদ আলোচনা

মো.জুনেদ আহমদ,ফ্রান্স বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর

সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক আমরা প্লাস্টিক দূষণমুক্ত আধুনিক নগর গড়তে চাই

সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক আমরা প্লাস্টিক দূষণমুক্ত আধুনিক নগর গড়তে চাই

সিলেটকে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহরে পরিণত করার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ