admin
প্রকাশিত: 5:33 AM, December 17, 2025
নগরীর ঝেরঝেরীপাড়া ২২, এভারগ্রীন নিবাসী ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেলের পিতা, এলাকার সর্বজনশ্রদ্ধেয় প্রবীণ মুরব্বি ও সাবেক শিক্ষক গোলাম কিবরিয়া চৌধুরী (বয়স: ৮৫ বছর) গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মরহুমের ইন্তেকালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও সাহস ধারণের তাওফিক দানের জন্য দোয়া করেন।
উল্লেখ্য, মরহুমের নামাজে জানাজা আজ বাদ আছর ঝেরঝেরীপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজায় শরিক হয়ে মরহুমের মাগফিরাত কামনায় দোয়ায় অংশগ্রহণের জন্য সর্বস্তরের মুসল্লিদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট
ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত
সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন
কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী
ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের
সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন