admin

প্রকাশিত: 6:06 AM, January 1, 2026

জকিগঞ্জে বিএনপি নেতার বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, ১১ লক্ষ টাকার মালামাল লুট

জকিগঞ্জে বিএনপি নেতার বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, ১১ লক্ষ টাকার মালামাল লুট

জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানকালে জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির নেতা শামিম আহমদের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত গভীর রাতে আনুমানিক ভোর ৪টা থেকে ৫টার মধ্যে উপজেলার পঙ্গবট গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শামিম আহমদ সৌদি আরবে অবস্থান করায় তার বসতবাড়িতে আত্মীয়-স্বজনরা অবস্থান করছিলেন। ওই সময় ডাকাত দল কেচিগেটের দুটি তালা ভেঙে ঘরে প্রবেশ করে।

পরে তারা ঘরে থাকা রেদোয়ান আহমদ (১৬), সাদিয়া আক্তার (১৩), মাহফুজা আক্তার (৮), হাবিব আহমদ (২৮), আব্দুর রহমান (৬৫), রহিমা বেগম (৭০) ও রাফি আহমদ (১৭)—এদের হাত-পা বেঁধে ফেলে।

ডাকাতরা ঘরের আলমারি ও আসবাবপত্র তছনছ করে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৩টি বাটন ফোন, ১টি সোনার হার, ৪টি আংটি, ১ জোড়া কানের দুল, ১টি সোনার ব্রেসলেট, একটি মানিব্যাগসহ আরও ৩ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এতে মোট আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১১ লাখ টাকা বলে দাবি করা হয়েছে।

খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে এবং প্রাথমিক আলামত সংগ্রহ করে।

পুলিশ সূত্র জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ সংবাদ

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম

সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন

সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন

ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের

ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সীরাত মাহফিল সম্পন্ন

ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সীরাত মাহফিল সম্পন্ন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ

বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ্যারিটি গ্রুপ

বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ্যারিটি গ্রুপ

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে

সিলেটে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল