admin
প্রকাশিত: 2:04 PM, December 27, 2025
ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদান ও সমাজসেবায় প্রশংসনীয় ভূমিকার স্বীকৃতি হিসেবে ‘প্রবাসী সম্মাননা-২০২৫’ পেয়েছেন সিলেট দক্ষিণ সুরমার জৈনপুর নিবাসী বিশিষ্ট সমাজসেবক ও তরুণ প্রবাসী ব্যবসায়ী গোলাম কিবরিয়া হিরা মিয়ার ছেলে নাছিম মিয়া।
সিলেট জেলা প্রশাসনের আয়োজিত প্রথমবারের মতো ১শ’জন প্রবাসী সিলেটীকে এই সম্মাননা প্রদান করা হয়। আজ শনিবার সকাল ১১টায় কবি নজরুল অডিটোরিয়ামে নাছিম মিয়ার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীসহ অতিথিবৃন্দ।
উল্লেখ্য নাছিম মিয়ার পরিবার সমাজসেবার অংশ হিসাবে তার পিতা আলহাজ্ব গোলাম কিবরিয়া হীরা মিয়া, চাচা আলহাজ্ব গোলাম আম্বিয়া তুলা মিয়া ও আব্দুস শহিদ মজনু মিয়া সিসিকের ৩০নং ওয়ার্ডে ১৪ শতক ভূমি রাস্তার জন্য সিটি কর্পোরেশনকে দান করেন। যার মূল্য আনুমানিক ১ কোটি ৪০ লক্ষ টাকা। সেই রাস্তার নাম করণ করা হয়েছে নাসিমের দাদা আব্দুর রব ও আব্দুল গৌছের নামে। এছাড়াও নাছিম মিয়া কর্মসংস্থান তৈরি জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি বিভিন্ন মেগা প্রজেক্ট হাতে নিয়েছেন। যা শেষ হলে সিলেটের বেকার যুবকদের কর্মসংস্থানে সহায়তা করবে। নাছিম মিয়া এইচএম প্রোপার্টিজ ইউকে, এইচএম প্রোপার্টিজ বিডি, এইচএম চ্যারিটি ও প্রিতম ইন প্রাইভেট লিমিটেড ঢাকার মাধ্যমে সমাজে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছেন।
সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট
ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত
সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন
কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী
ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের
সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন