admin
প্রকাশিত: 2:14 PM, March 19, 2026
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ইদ্রিস এন্ড আনোয়ার এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ গতকাল বুধবার বিকেলে নগরীর পাঠানটুলা এলাকার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এই অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী ও ফাউন্ডেশনের পারিবারিক সদস্য শাকিল আহমদের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সদস্য ও সামাজিক ব্যক্তিত্ব আজিজ খান সজিবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে প্রকৃত মানবসেবা। ইদ্রিস এন্ড আনোয়ার ফাউন্ডেশন যেভাবে দরিদ্র মানুষের মধ্যে ঈদের আনন্দ ভাগ করে নিতে এগিয়ে এসেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে এলে দারিদ্র্য বিমোচন সহজ হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাঠানটুলা এলাকার বিশিষ্ট মুরব্বি ও ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুর রাজ্জাক খান রাজা, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুর রহমান সফিক, মৌমিতা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির পরিচালক ও ফাউন্ডেশনের উপদেষ্টা করিম উল্লাহ হেলাল, বিশিষ্ট ব্যাংকার ও ফাউন্ডেশনের উপদেষ্টা দেবজ্যোতি মজুমদার রতন, বিশিষ্ট মুরব্বি ও ফাউন্ডেশনের উপদেষ্টা ওবায়দুর রউফ সাব্বির. বিশিষ্ট মুরব্বি মকবুল হোসেন খান ও ফাউন্ডেশনের সদস্য আফছর খান।
স্বাগত বক্তব্যে দেবজ্যোতি মজুমদার রতন জানান, এই মানবিক উদ্যোগটি মূলত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আফজল হোসেন, ফয়সল আহমেদ, সাহারা বেগম, স্বপ্না বেগম, শাহনাজ বেগম, সায়েদা বেগম ও তাঁদের পরিবার এবং শাকিল আহমেদ, রুমেল আহমেদ ও মঞ্জু আলীর প্রত্যক্ষ আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। উপস্থিত অতিথিবৃন্দ ফাউন্ডেশনের এই ধারাবাহিক সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এর পরিধি আরও বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আজাদ হোসেন, নুরুল ইসলাম নুর, শাহেদ আহমদ, গোলাম মোস্তাফা, যুক্তরাষ্ট্র প্রবাসী আকতার খান রাজু, নিপু দে, আবু জাফর সুজন, রাশেদ আহমেদ, রাসেল আহমেদ, কবির আহমেদ, বশির খান লাল, আব্দুল মালেক, আমিন উদ্দিন, দেলোয়ার হোসেন, রাসেল আহমদ খান, আনোয়ার হোসেন, রবিউল হাসান, ফারুক আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে
মিশিগান (ইউএসএ) প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইউএসএ-এর ‘ফ্যামিলি ডিনার-২০২৬’। গত শনিবার (২২
স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরান (রহ.) মাজার মার্কেটের ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল নামে এক যুবককে আটক করেছে