admin

প্রকাশিত: 2:37 PM, April 5, 2026

আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ভর্তির সময় বৃদ্ধি

আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ভর্তির সময় বৃদ্ধি

সিলেট বিভাগের প্রথম শিক্ষকপ্রশিক্ষণ প্রতিষ্ঠান নগরীর উপশহরস্থ জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বিএড কোর্সের ওরিয়েন্টেশন গত শুক্রবার সকালে কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. হাসমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির চেয়ারম্যান সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ মৌলভীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর লে. কর্নেল (অব.) ছয়ফুল কবীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুলতান আহমদ।

প্রধান অতিথি প্রফেসর ছয়ফুল কবীর চৌধুরী তাঁর বক্তব্যে শিক্ষক সমাজকে কেবল পেশাজীবী হিসেবে না দেখে জাতি গঠনের মহান ব্রতী হিসেবে উল্লেখ করেন। তিনি পবিত্র হাদিসের আলোকে বলেন, শিক্ষাদান অন্যতম ইবাদত। নামাজ, রোজা দান-খয়রাত যেমন আল্লাহর ইবাদত, তেমনি বিদ্যালয় ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যত প্রজন্ম উল্লেখ করে তিনি বলেন, এদেরকে আধুনিক জ্ঞান-বিজ্ঞানে শিক্ষাদানও ইবাদত বলে গন্য। নবী করিম (সা.) বলেছেন, ‘আমি শিক্ষকরূপে প্রেরিত হয়েছি’, অতএব শিক্ষকতার মাধ্যমে মহানবীকে অনুসরণ করা হয়ে থাকে।

সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক এই অধ্যক্ষ প্রফেসর চৌধুরী আরও বলেন, দেশের শিক্ষকগণ ভবিষ্যৎ জাতি নির্মাণের কারিগর। তাই এই কারিগরদেরকে বিএড প্রশিক্ষণের মাধ্যমে আরও সুদক্ষ করে তুলতে পারলে জাতি আরও উন্নত হতে পারে। রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকবৃন্দ বাতিঘর হিসেবে গড়ে তুললে সমাজ আরও আলোকিত হয়ে উঠবে। কেবল মাত্র বই-পুস্তক পূর্ণ জ্ঞান অর্জনের জন্য যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, সংস্কৃতিমনা প্রশিক্ষিত শিক্ষকগণ সমাজকে সদাচার, সদভ্যাস ও পরিস্কার পরিচ্ছন্নতা শেখাতে সক্ষম।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. মো. হাসমত উল্লাহ নবাগত প্রশিক্ষণার্থীদেরকে স্বাগত জানিয়ে কলেজের আধুনিক অংশগ্রহণমূলক পাঠদানের প্রশিক্ষণে নিয়মিত অংশগ্রহণের আহবান জানান। জাতীয় বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত এ কলেজে চলতি শিক্ষাবর্ষে বিশ^বিদ্যালয় কর্তৃক ভর্তির মেয়াদ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে জানিয়ে তিনি ভর্তিচ্ছুক শিক্ষকগণকে কলেজে ভর্তির জন্য আহবান জানান।

কলেজ প্রভাষক সাজিদুর রহমান মুরাদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সহকারী অধ্যাপক আব্দুস শাকুর, সুলায়মান চৌধুরী, মো. আব্দুর রাজ্জাক ও মর্তুজা আলী প্রমুখ।

প্রশিক্ষণার্থী ইসমাইল হোসেনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত এ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন নাদিয়া আক্তার ও ইফতেখারুল ইসলাম প্রমুখ।

 


সর্বশেষ সংবাদ

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

আহবায়ক রেখাবুল আলম সায়েম, সদস্য সচিব লুৎফুর রহমান সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন

দরগাহের ডেগে হরেক রকমের চিঠি, কৌতূহল

দরগাহের ডেগে হরেক রকমের চিঠি, কৌতূহল

স্টাফ রিপোর্টার: হরেক রকমের চিঠি মিলছে সিলেটের দরগাহের ডেগে। কেউ লিখেন প্রেমপত্র, কেউ দেন আল্লাহ্র কাছে বিচার। অবাধ্য স্বামীকে পথে

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

পর্ব-২ খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের

দক্ষিণ রণিখাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা দলীয় মনোনয়ন প্রত্যাশী ৩৪ জন নির্বাচনী হাওয়া বইছে ইউনিয়নে

দক্ষিণ রণিখাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা দলীয় মনোনয়ন প্রত্যাশী ৩৪ জন নির্বাচনী হাওয়া বইছে ইউনিয়নে

নোমান আহমেদ: আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও সম্ভাব্য প্রার্থীদের যাচাই-বাছাইয়ের লক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জে ৬নং দক্ষিণ

প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন আজ

সিলেটের সংবাদ ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে দেশটিতে ৪ দিনের সরকারি সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ থেকে

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

ইউপি মেম্বার জসিম ও তাঁর বাহিনীর বিরুদ্ধে অভিযোগ বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক

‎যুবদল যে কোন আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছে: মির্জা মো. সম্রাট হোসেন

‎যুবদল যে কোন আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছে: মির্জা মো. সম্রাট হোসেন

‎যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ‎ ‎সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী