admin
প্রকাশিত: 5:11 AM, October 25, 2026
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি মেম্বার ও তাঁর সংঘবদ্ধ বাহিনীর বাধার মুখে পড়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
অভিযুক্ত ১ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার জসিম উদ্দিন ও তাঁর সহযোগীরা ‘মব’ সৃষ্টি করে ব্যাটালিয়ন সদস্যদের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, ইউপি মেম্বার জসিম উদ্দিন ও তাঁর ভাই বশির উদ্দিন একাধিক মামলার আসামি। এমনকি এফআইআরভুক্ত মামলার আসামি হওয়া সত্ত্বেও অদৃশ্য কোনো কারণে পুলিশ তাঁদের আটক করতে ব্যর্থ হচ্ছে বলে স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
ঘটনাটি ঘটে গত ২৩ তারিখ সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর মাছ বাজারে। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় এসআরবি-৯ জানতে পারে, চলতি ২০২৬ সালের এই আলোচিত হত্যা মামলার আসামি মান্নান মিয়া মাহতাবপুর মাছ বাজারে অবস্থান করছেন। এই খবরের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি দল অভিযান চালিয়ে তাকে সেখানে আটক করে। তবে আটককাজে বাধা হয়ে দাঁড়ান লামাকাজী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) জসিম উদ্দিন। অভিযোগ অনুযায়ী, জসিম মেম্বার দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে অনুসারীদের নিয়ে একটি ‘মব’ বা বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার এক ভিডিওচিত্রে দেখা যায়, একাধিক মামলার আসামি জসিম মেম্বার বারবার অভিযান পরিচালনাকারী এসআরবি সদস্যদের সঙ্গে তুচ্ছতাচ্ছিল্যমূলক আচরণ করছেন। বিশৃঙ্খল পরিবেশের একপর্যায়ে এসআরবি-র এক সদস্যকে বলতে শোনা যায়, “আপনারা তো আমাদের কথা বলতেই দিচ্ছেন না।” এই হট্টগোলের সুযোগে আসামিকে ছিনিয়ে নিয়ে চম্পট দেয় জসিম ও তার বাহিনী। পরিস্থিতি অপ্রীতিকর দেখে একপর্যায়ে ঘটনাস্থল ত্যাগ করে এসআরবি।
ঘটনার বিষয়ে জানতে মামলার বাদী অভিযোগ করে বলেন, মার্ডার মামলার আসামিকে ইউপি মেম্বার জসিম উদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনী এসআরবি ৯-এর কাছ থেকে ছিনতাই করে নিয়ে গেছে। জসিম ও তার ভাই বশির একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও অজ্ঞাত কারণে পুলিশ তাদের ধরছে না। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার ও আসামিদের দ্রুত গ্রেফতার চাই।
এদিকে চাঞ্চল্যকর এই ঘটনার বিষয়ে জানতে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এসআরবি-র এই ধরনের অভিযান বা ঘটনা সম্পর্কে তিনি কিছুই অবগত নন, তিনি আরো বলেন মামলাটি এখনো তদন্তাদিন রয়েছে আমরা ৩ জন আশামি আটক করেছি আরো আটক করবো। এমনকি মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা (আইও)-ও বিষয়টি জানেন না বলে জানিয়েছেন।
অন্যদিকে, পুরো ঘটনা ও বক্তব্যের জন্য এসআরবি-৯ এর দায়িত্বশীলদের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাদের কাছ থেকে কোনো স্পষ্ট সদুত্তর পাওয়া যায়নি।
ইউপি মেম্বার জসিম ও তাঁর বাহিনীর বিরুদ্ধে অভিযোগ বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী
সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন
হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা
জুলাই বিপ্লবের সম্মুখ সারির গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামির দ্রুত সুস্থতা ও