admin

প্রকাশিত: 8:41 AM, October 25, 2026

দক্ষিণ রণিখাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা দলীয় মনোনয়ন প্রত্যাশী ৩৪ জন নির্বাচনী হাওয়া বইছে ইউনিয়নে

দক্ষিণ রণিখাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা দলীয় মনোনয়ন প্রত্যাশী ৩৪ জন নির্বাচনী হাওয়া বইছে ইউনিয়নে

নোমান আহমেদ:

আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও সম্ভাব্য প্রার্থীদের যাচাই-বাছাইয়ের লক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জে ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় খাগাইল বাজারে অনুষ্ঠিত এ সভায় চেয়ারম্যান পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ২২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪ জন দলীয় সমর্থন ও মনোনয়ন প্রত্যাশা ব্যক্ত করেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়েছ আহমেদের পরিচালনায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। শুরুতেই ইউনিয়নের জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত প্রয়াত নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আঃ মন্নান মনাফ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সাবেক সভাপতি ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি হাজী সাহাব উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক নুরুল মোত্তাকিন বাদশাহ।

বক্তারা বলেন, তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যাদের নিবিড় যোগাযোগ রয়েছে, তাদের মধ্য থেকে যোগ্য, গ্রহণযোগ্য ও জনগণের কাছে জনপ্রিয় নেতৃত্ব বাছাই করা প্রয়োজন। স্থানীয় নির্বাচনে দলীয় সমর্থন ও মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের সাংগঠনিক ভূমিকা, জনসম্পৃক্ততা, গ্রহণযোগ্যতা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।

সভায় বক্তারা আরও বলেন, ধারাবাহিক সাংগঠনিক সভার মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের মতামত ও প্রত্যাশা তুলে আসছে। এসব মতামত বিবেচনায় নিয়ে দলীয়ভাবে যোগ্য নেতৃত্ব বাছাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা প্রয়োজন।

উল্লেখ্য, আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়নে অনুষ্ঠিত সভার মধ্য দিয়ে ইউনিয়নভিত্তিক এ সাংগঠনিক কার্যক্রমের সর্বশেষ সভা সম্পন্ন হলো।

সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম,বিএনপি নেতা,আইনুল্লাহ,দুলাল মিয়া,শাহনেওয়াজ লিটন, শামসুদ্দিন শাহীন,ইফতেখার মাহমুদ পাভেল, যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুর রহমান ইনজাদ, ফরিদ উদ্দিন, সদস্য, ইমরান,আনসার,শ্রমিক দলের সভাপতি আবুল বাশার,তাতী দলের সভাপতি তাজ উদ্দিন,সেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন,যুগ্ম আহবায়ক আবদুল মজিদ বাবুল,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুকনুজ্জামান,এম সাইফুর রহমান ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি আলামিন সারোয়ার। পরে ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


সর্বশেষ সংবাদ

দক্ষিণ রণিখাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা দলীয় মনোনয়ন প্রত্যাশী ৩৪ জন নির্বাচনী হাওয়া বইছে ইউনিয়নে

দক্ষিণ রণিখাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা দলীয় মনোনয়ন প্রত্যাশী ৩৪ জন নির্বাচনী হাওয়া বইছে ইউনিয়নে

নোমান আহমেদ: আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও সম্ভাব্য প্রার্থীদের যাচাই-বাছাইয়ের লক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জে ৬নং দক্ষিণ

প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন আজ

সিলেটের সংবাদ ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে দেশটিতে ৪ দিনের সরকারি সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ থেকে

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

ইউপি মেম্বার জসিম ও তাঁর বাহিনীর বিরুদ্ধে অভিযোগ বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক

‎যুবদল যে কোন আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছে: মির্জা মো. সম্রাট হোসেন

‎যুবদল যে কোন আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছে: মির্জা মো. সম্রাট হোসেন

‎যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ‎ ‎সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী

শাল্লায় আগাম পানি নেমে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক

শাল্লায় আগাম পানি নেমে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক

সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন

হবিগঞ্জ থেকে বেড়াতে এসে ভাই বোন অপহরণ, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ থেকে বেড়াতে এসে ভাই বোন অপহরণ, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে

দুই বছরের মধ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের রাস্তা-ঘাটের সমস্যা দূর হবে : এমপি এমরান চৌধুরী

দুই বছরের মধ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের রাস্তা-ঘাটের সমস্যা দূর হবে : এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের