admin

প্রকাশিত: 3:41 PM, November 27, 2025

আগামী ৪ ডিসেম্বর সিলেটে বিজয়ের মশাল কর্মসূচি সফল করুন

আগামী ৪ ডিসেম্বর সিলেটে বিজয়ের মশাল কর্মসূচি সফল করুন

বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ‘বিজয়ের মাসে বিজয়ের মশাল’ কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। কর্মসূচিটি আগামী ১ ডিসেম্বর চট্টগ্রাম থেকে শুরু হয়ে রোডমার্চ করে ৪ ডিসেম্বর সিলেটে এসে পৌঁছবে।

সিলেটে পৌঁছে নগরীর আলীয়া মাদ্রাসা মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি হোটেলে আগামী ৪ ডিসেম্বর বিজয়ের মাসে বিজয়ের মশাল কর্মসূচি সফলের লক্ষ্যে বিএনপি সিলেট বিভাগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৬শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্রে থেকে তৎক্ষালীন মেজর জিয়াউর রহমান দীপ্ত কণ্ঠে স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন। শহীদ জিয়ার ঘোষনায় দেশের সর্বস্তরের স্বাধীনতাকামী মানুষ ঐক্যবদ্ধভাবে সম্মূখ সমরে যুদ্ধ করে ১৬ই ডিসেম্বর দেশকে শত্রুমুক্ত করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎক্ষালীন সময়ে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়ে ১৫ ডিসেম্বর সিলেটকে শত্রুমুক্ত করেন। তাই চট্রগ্রাম থেকে বিজয়ে মাসে বিজয়ের মশাল কর্মসূচি আগামী ৪ ডিসেম্বর সিলেটে এসে পৌঁছবে, সিলেটবাসীর জন্য দিনটি গুরুত্বপূর্ণ। সিলেটে পৌঁছে নগরীর আলীয়া মাদ্রাসা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশকে সফল করতে আমরা সর্বস্তরের সিলেটবাসীর প্রতি আহবান জানাই।

সভায় বক্তারা বিজয়ের মশাল কর্মসূচিকে সফল করতে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সহ সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী ও এম এ মালেক, জাতীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম. নাসের রহমান, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া ও ফয়সল চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফজলুল করিম ময়ুন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক, মৌলভীবাজার ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন মিটু প্রমূখ।


সর্বশেষ সংবাদ

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত