admin
প্রকাশিত: 12:16 PM, July 27, 2026
সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন লায়ন গৌতম বণিক।
দ্বিতীয় অধিবেশনে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির প্রেডিডেন্ট লায়ন চন্দন সাহার সভাপতিত্বে ও লায়ন কাজী মুকিত সুমনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ৩১৫ বি১ গভর্ণর লায়ন ড. মাজহারুল আনোয়ার শাজান এনজেএফ।
বিশেষ অতিথি ছিলেন কনভেশন চেয়ারম্যান লায়ন হারুন আল রশীদ দিপু, প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন খন্দকার শিপার আহমদ, লায়ন নাজনীন হোসেন, সাবেক ট্রেজারার সাজওয়ান আহমদ, সাবেক সভাপতি মোহাম্মদ আলী আকিব, সাধারণ সম্পাদক জুমা আহমদ, সাবেক সভাপতি লায়ন গৌতম বণিক, লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, লায়ন গৌতম লাল, লায়ন সামুন আহমদ, লায়ন মাছুম আহমদ, জিল্লুর রহমান, লায়ন গঙ্গেশ দাস, সানজিদা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে ক্লাবের বিদায়ী কমিটির কর্মকর্তারা নতুন মেয়াদের নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিভাবে ক্লাবের দায়িত্বভার হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বক্তারা ক্লাবের মানবিক ও সামাজিকমূলক কাজকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা বলেন, লায়ন্স ক্লাবের মূল লক্ষ্যই হলো সমাজসেবা ও আর্তপীড়িত মানুষের পাশে দাঁড়ানো। আগামী দিনে ক্লাবের নতুন নেতৃত্ব সিলেট অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও দুস্থদের সহায়তায় আরও কার্যকরী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ প্রকাশ করেন।
অনুষ্ঠানে লাইন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি১-এর কর্মকর্তা, ক্লাবের সদস্যবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম তরান্বিত করতে সবার সহযোগিতা কামনা করা হয়।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের
আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত
সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা
মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল
স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত