admin

প্রকাশিত: 8:56 AM, January 30, 2026

আঞ্জুমানে আল ইসলাহর অকুণ্ঠ সমর্থন পেলেন খন্দকার মুক্তাদির

আঞ্জুমানে আল ইসলাহর অকুণ্ঠ সমর্থন পেলেন খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে অকুণ্ঠ সমর্থন প্রদান করা হয়েছে। আজ গতকাল বৃহস্পতিবার সিলেট নগরীর সোবহানীঘাটে আল ইসলাহর কার্যালয়ে এক মতবিনিময় সভায় সংগঠনটির পক্ষ থেকে এই সমর্থনের ঘোষণা দেওয়া হয়। এদিকে, খন্দকার মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এছাড়াও পূর্বে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোবহানীঘাট থেকে গনসংযোগে হাজার নেতাকর্মী ও সাধারণ জনতার অংশগ্রহণ করেন। এসময় গণসংযোগ মিছিলে পরিণত হয়।

আল ইসলাহর মতবিনিময় সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ছাহেব জাদায়ে ফুলতলী এবং বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি তাঁর বক্তব্যে খন্দকার মুক্তাদিরের প্রতি সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

এ সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম, সহাবস্থানের ধর্ম। রাজনৈতিক আদর্শ যার যার, কিন্তু ইসলাম সকলের। ভোট পাওয়ার জন্য মনগড়া বক্তব্য দিয়ে ইসলামকে ব্যবহার করা নয়, বরঞ্চ আমরা চাই ইসলামকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে।’

মতবিনিময় সভায় আল্লামা ছাহেব কিবলা ফুলতলীর সুযোগ্য নাতি ও আঞ্জুমানে আল ইসলাহর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা রেদোয়ান আহমদ চৌধুরী ফুলতলী বলেন, ‘খন্দকার আব্দুল মুক্তাদিরকে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী বড় ছাহেব দোয়া দিয়েছেন। মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ছোট ছাহেবের সাথেও তাঁর সাক্ষাৎ হয়েছে। আমাদের পক্ষ থেকে নিঃশর্ত ও অকুণ্ঠ সমর্থন আমরা জানাচ্ছি।’ তিনি বলেন, ‘সিলেট-১ আসন অত্যন্ত মর্যাদাপূর্ণ আসন। এখান থেকে যিনি বিজয়ী হন, তাঁর দলই সরকার গঠন করে। এজন্য আমরা সবাই মিলে এখানে কাজ করতে হবে। এ আসনে আমাদের হাজারো ক্বারীগণ রয়েছেন। সবাই মিলে আমাদের অঙ্গনে কাজ করে খন্দকার মুক্তাদিরকে বিজয়ী করতে হবে।’ নেতৃবৃন্দ আরও বলেন, ‘বিগত দিনে ইসলাম নিযে যেরকম বক্তব্য আমরা দেখেছি, ভোট দিলে নাকি বেহেশতের সার্টিফিকেট মিলে যাবে! এগুলো ভয়াবহ কথা। যা কোনো ইসলামি দল বা রাজনীতিবিদ বলতে পারেন না। এগুলো ইসলামও সমর্থন করে না। এ বিষয়ে জনসাধারণকে সচেতন থাকতে হবে।’

সভায় বক্তব্য রাখেন তালামিযের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, আল ইসলাহ সিলেট মহানগরের সভাপতি আলহাজ শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক আজির উদ্দিন পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সবুর, মহানগর তালামিযের সভাপতি হুসাইন আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, আল ইসলাহ সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল হক, সাধারণ সম্পাদক মাওলানা শামিম প্রমুখ। বিএনপি নেতৃবৃন্দের মধ্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

গণসংযোগ মিছিলে পরিণত:

বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরের পক্ষে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর সোবহানীঘাট এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনতার উপস্থিতিতে মিছিলটি যতরপুর, উদ্দীপন, আগপাড়া, মিরাবাজার, রায়নগর প্রভৃতি এলাকা ঘুরে টিবি গেইট গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন খন্দকার মুক্তাদির। মিছিল চলাকালে সকল শ্রেণি-পেশার মানুষ হাততালি দিয়ে মুক্তাদিরকে স্বাগত জানান।

গণসংযোগ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি রহিম মল্লিক, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান মুজিব, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক নজীবুর রহমান নজীব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা যুবদলের সভাপতি মমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নওয়াজ বক্ত চৌধুরী তারেক, সাবেক কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শোয়াইব আহমদ, ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহিম আলী রাসু, সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল পাশা মওদুদ, রেজাউল করিম নাচন, মিনহাজুর রহমানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত