admin
প্রকাশিত: 6:52 AM, August 16, 2026
ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, বাংলাদেশে রামকৃষ্ণ সংঘের দীক্ষাগুরু শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বলেছেন, আত্ম অহংকার পরিহার করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ‘কথামৃত’র আলোকে নিজেদের জীবন গঠন করতে হবে।
পূজ্যপাদ মহারাজজী গত শুক্রবার সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমে সন্ধ্যা প্রার্থনার পর আয়োজিত সপ্তাহব্যাপী দীক্ষা প্রদান অনুষ্ঠান শেষে দীক্ষার্থীসহ পুণ্যার্থীদের উদ্দেশ্যে আশীর্বাণী প্রদানকালে উপরোক্ত কথা বলেন। তাঁর ভক্তদের মধ্য থেকে একজনের আকস্মিক মৃত্যুতে তিনি বলেন, জীবন ক্ষণস্থায়ী। তাই জীবন সম্পদ এবং সৌন্দর্য নিয়ে বড়াই করলে চলবে না। সকলেরই মৃত্যুর কথা চিন্তা করে চলা উচিত।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রম ব্যবস্থাপনা কমিটির সদস্য অরূপ বিজয় চৌধুরীর সঞ্চালনায় শুরুতেই পবিত্র বৈদিক মন্ত্র পাঠ করেন আশ্রমের বিবেকানন্দ বিদ্যার্থী ভবনের শিক্ষার্থীবৃন্দ। সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী প্রদীপ কুমার দে, বিমলেন্দু দাশ বিপ্রেশ।তবলায় সংগত দেন রাহুল পাল। প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
গুরু মহারাজজীর দীক্ষার্থী ভক্তবৃন্দ সহ আশ্রমের নিয়মিত অগণিত ভক্তসজনদের উপস্থিতিতে সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমে এক বিরাট মিলন মেলা অনুষ্ঠিত হয়ে গেল। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা
নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন
*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,