admin
প্রকাশিত: 9:18 AM, January 30, 2026
সিলেটের আনোয়ারা মতিন একাডেমির বার্ষিক ক্রীড়া দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর চৌকিদেখীস্থ ক্যাম্পাসে ক্রীড়া প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস উন নুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. এ.কে.এম. দাউদ, আনোয়ারা মতিন একাডেমির চেয়ারম্যান অধ্যাপক ডা. শামসুল আলম চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেটের জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি রোটারিয়ান হাসান কবির চৌধুরী এবং আনোয়ারা মতিন একাডেমির ম্যানেজিং ডিরেক্টর মেহরান সাবিক চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুই আগামীদিনের ভবিষ্যৎ। তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারবে তারা ভবিষ্যতে একটি মেধাবী প্রজন্ম হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। তাই শিশু-কিশোরদের প্রতি আমাদের আরো বেশি মনোযোগী হওয়া প্রয়োজন।
আনোয়ারা মতিন একাডেমির অধ্যক্ষ চৌধুরী মো. আবুল হাসানাত শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক মো. রফিকুল ইসলাম, শায়রা খাতুন, রহিমা বেগম, লাকি রানী নাথ, মিলি মজুমদার, বিকাশ চন্দ্র দাস, নাসরিন নাহার শেলী, সুস্মিতা চক্রবর্তী, সিমা রানী নাথ, রিপা রানী নাথ, পিংকি দেব আখি, মায়া রানী দাস, শৈলী দাস তৃষা, লায়লা হক লিনা, পিংকি বেগম মুন্নী, বিজয় মিয়া, পুস্তিকা নাথ ইউনা এবং অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা।
সিলেট নগরীর চৌকিদেখীস্থ আনোয়ারা মতিন একাডেমির বার্ষিক ক্রীড়া দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস উন নুর এবং অতিথিবৃন্দ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের
আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত
সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা
মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল
স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত