admin

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

আন্দোলন গেলো, নির্বাচন গেলো দয়া করে এবার সংগঠনের দিকে নজর দিন

আন্দোলন গেলো, নির্বাচন গেলো দয়া করে এবার সংগঠনের দিকে নজর দিন

এমদাদুল হক স্বপন:

যেকোনো রাজনৈতিক সংগঠনের প্রাণশক্তি হলো তার গতিশীল সাংগঠনিক কার্যক্রম। আর এই গতিশীলতা বজায় রাখার মূল চাবিকাঠি হলো সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো বা সময়োপযোগী কমিটি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই সাংগঠনিক কাঠামো পুনর্গঠনে ধারাবাহিক উদাসীনতা প্রদর্শন করে আসছে। বিশেষ করে সিলেটের প্রেক্ষাপটে চিত্রটি আরও হতাশাজনক।

মেয়াদোত্তীর্ণ কমিটির বেড়াজালে সিলেট বিএনপি: সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর প্রায় প্রতিটি কমিটিই এখন মেয়াদোত্তীর্ণ। অথচ এই স্থবিরতা কাটাতে সিনিয়র নেতাদের মধ্যে কার্যকর কোনো উদ্যোগ বা আগ্রহ দেখা যাচ্ছে না। তথ্যের দিকে তাকালে দেখা যায়:

জেলা বিএনপি: ২০২১ সালের ২৯ মার্চ কাউন্সিলের মাধ্যমে শীর্ষ তিন নেতা নির্বাচিত হলেও পূর্ণাঙ্গ কমিটি হতে সময় লাগে দীর্ঘ দুই বছর। ২০ মার্চ ২০২৩-এ কমিটি গঠিত হওয়ার মাত্র ৮ দিন পরেই তার মেয়াদ শেষ হয়ে যায়। বর্তমানে কোনো নতুন উদ্যোগ ছাড়াই সেই পুরনো কমিটি চলছে।

মহানগর বিএনপি: ২০২৩ সালের ১০ মার্চ কাউন্সিল হলেও পূর্ণাঙ্গ কমিটি হতে সময় লেগেছে প্রায় ২০ মাস।
ছাত্রদল: ‘বিএনপির ভ্যানগার্ড’ খ্যাত সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি হয়েছিল ২০১৮ সালে! যা ২০২১ সালে পূর্ণতা পেলেও আজও সেই একই কমিটি দিয়ে চলছে ছাত্র রাজনীতি।

যুবদল ও স্বেচ্ছাসেবক দল: জেলা ও মহানগর যুবদলের শীর্ষ কমিটি পূর্ণাঙ্গ করতে সময় লেগেছে ২ বছর ১০ দিন। অন্যদিকে, ২০২২ সালের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি আজও পূর্ণাঙ্গ রূপ পায়নি।

শ্রমিক ও মহিলা দল: শ্রমিক দলের অবস্থাও নাজুক। মহিলা দলের জেলা ও মহানগর সভাপতি দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বহিষ্কৃত হয়েছেন, সেখানেও চলছে জোড়াতালির নেতৃত্ব।

তৃণমূলের হাহাকার: সবচেয়ে বড় সংকট তৃণমূল পর্যায়ে। ইউনিয়ন, উপজেলা, পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে বিএনপির কোনো শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি নেই। যা আছে, তাকে কেবল ‘নামকাওয়াস্তে’ ছাড়া আর কিছু বলা যায় না। মনে রাখতে হবে, সংগঠন যত শক্তিশালী হবে, নেতার শক্তিও তত বাড়বে। দলকে ঢেলে সাজানো এখন সময়ের দাবি।

ত্যাগের মূল্যায়ন বনাম স্বজনপ্রীতি: গত ১৭ বছর যারা দলের জন্য জীবন-যৌবন বিসর্জন দিয়েছেন, অর্থ-সম্পদ হারিয়ে নিঃস্ব হয়েছেন, শত শত মামলার আসামী হয়ে বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন তাদের যোগ্য সম্মান ও পদবি দিন। নিজের পছন্দের লোককে জায়গা দিতে গিয়ে যোগ্য ও ত্যাগীদের অবমাননা করবেন না। মজলুমের দীর্ঘশ্বাস সহ্য করার ক্ষমতা কারও নেই।

দুটি প্রাণের দাবি: দলীয় কার্যালয় ও মুখপত্র: সিলেট বিএনপির শীর্ষ নেতাদের কাছে আমার বিনীত আবেদন সারাদেশে প্রায় সব জেলায় বিএনপির নিজস্ব কার্যালয় থাকলেও সিলেটে তা নেই। এটি আমাদের জন্য অত্যন্ত কষ্টের ও লজ্জার। তৃণমূল কর্মীরা কোর্টের খরচ যেভাবে বহন করেছে, দলের একটি নিজস্ব কার্যালয়ের জন্য আরও ১-২ বছর কষ্ট করতেও তারা প্রস্তুত।

একইভাবে, ছোট ছোট দলগুলোর নিজস্ব পত্রিকা থাকলেও আমাদের কোনো দলীয় মুখপত্র নেই। ফলে দলের ভালো কাজগুলো জনগণের কাছে পৌঁছায় না। সিলেটে একটি দলীয় পত্রিকা বা সংবাদ মাধ্যমের ব্যবস্থা করুন, তৃণমূল হৃদয় উজাড় করে সহযোগিতা করবে।

আপনারা মন্ত্রী হোন, এমপি কিংবা মেয়র-চেয়ারম্যান হোন তাতে আমাদের আপত্তি নেই। আমরা শুধু চাই আমাদের রাজনৈতিক অধিকার এবং যোগ্যতার ভিত্তিতে দলের ভেতর নিজেদের হকটুকু ফিরে পেতে। আমরা এতেই সন্তুষ্ট। “সবার আগে বাংলাদেশ” বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।

লেখক: রাজনীতিবীদ ও সংগঠক।


সর্বশেষ সংবাদ

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর শেষে

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন

প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও