admin

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৬

জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত: আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত: আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে যে বিপুল সম্ভাবনা রয়েছে, আজকের এই মেলায় সায়েন্স প্রজেক্ট ও স্টার্টআপগুলোর দিকে তাকালেই তা স্পষ্ট বোঝা যায়। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় এই তরুণরাই আমাদের মূল শক্তি। স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভস্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি গড়ে তুলতে হলে গবেষণাগার থেকে আইডিয়াগুলোকে বাস্তবে রূপ দিতে হবে। আজকের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আশ্বস্ত করতে চাই যে, তরুণদের এই উদ্ভাবনী প্রকল্পগুলোকে এগিয়ে নিতে সরকার সব ধরনের সহায়তা করবে।

তিনি আরো বলেন, সিলেটের প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝেও বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি যে প্রবল আগ্রহ রয়েছে, এই মেলা তা প্রমাণ করেছে। আমাদের উদ্দেশ্য শুধু প্রতিযোগিতার আয়োজন করা নয়, বরং এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে তরুণদের স্টার্টআপ আইডিয়াগুলো বাণিজ্যিক রূপ পেতে পারে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। আজকের তরুণদের চিন্তা ভাবনা অনেক উন্নত। তারা পরিবেশবান্ধব জ্বালানি, টেকসই কৃষি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (অও) মতো আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে। আমরা জেলা পর্যায় থেকে এদের মেন্টরিং এবং ফান্ডিংয়ের জন্য একটি স্থায়ী নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছি।

রবিবার (১৪ জুন) বিকেল ৩টায় নগরীর সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে জেলা পর্যায়ের ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকার অধীনে ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’, এসইডিপি-এর ব্যবস্থাপনায় এই ইনোভেশন প্রোগ্রামটি বাস্তবায়িত হয়।
সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) শিহাব বিন আমিন এবং সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক জায়েদা গুলশান সিদ্দিকা।

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট, নতুন স্টার্টআপ পরিকল্পনা এবং বিভিন্ন উদ্ভাবনী আইডিয়া প্রদর্শন করেন। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের স্টলগুলো ঘুরে দেখেন এবং তাদের তৈরি বিভিন্ন প্রযুক্তিনির্ভর প্রজেক্টের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে সেরা উদ্ভাবন ও বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপনকারী দলগুলোর মাঝে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। আজকের ১ম ও ২য় বিজয়ীরা চূড়ান্ত পর্যায় অংশগ্রহণের জন্য ঢাকায় যাবেন।


সর্বশেষ সংবাদ

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা

‘প্রবাসী নয়, স্থানীয় নেতৃত্ব’: গোলাপগঞ্জের জনমতে হিসাব-নিকাশ

‘প্রবাসী নয়, স্থানীয় নেতৃত্ব’: গোলাপগঞ্জের জনমতে হিসাব-নিকাশ

নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

আক্তার হোসেন: ‎‎সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ

হবিগঞ্জ শিক্ষার্থীদের সংবর্ধনায় হুইপ জি কে গউছ বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল

হবিগঞ্জ শিক্ষার্থীদের সংবর্ধনায় হুইপ জি কে গউছ বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল

হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার