admin

প্রকাশিত: 5:53 PM, March 6, 2026

ইরানকে গোপনে মার্কিন সামরিক গতিবিধির তথ্য দিচ্ছে রাশিয়া

ইরানকে গোপনে মার্কিন সামরিক গতিবিধির তথ্য দিচ্ছে রাশিয়া

অনলাইন ডেস্ক:

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে সরাসরি মস্কোর জড়িয়ে পড়ার ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে পরিচিত একাধিক সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, রাশিয়া বর্তমানে ইরানকে মার্কিন সেনা, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানের অবস্থান এবং গতিবিধি-সংক্রান্ত অত্যন্ত গোপনীয় গোয়েন্দা তথ্য সরবরাহ করছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রাশিয়া মূলত তাদের মহাকাশে থাকা অত্যাধুনিক স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে ধারণ করা ছবি ও তথ্য ইরানের সঙ্গে ভাগ করে নিচ্ছে। তবে এই সামরিক সহায়তার বিনিময়ে রাশিয়া ইরানের কাছ থেকে কী সুবিধা পাচ্ছে, তা এখনো স্পষ্ট নয়। সিএনএন এই বিষয়ে ক্রেমলিন ও ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করেনি।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট প্রথম এই গোয়েন্দা তথ্যের খবরটি সামনে আনে। রাশিয়ার দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইরানের কোনো হামলা পরিচালিত হয়েছে কি না, তা এখনো শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন সেনাদের অবস্থান রয়েছে—এমন বেশ কয়েকটি জায়গায় ইরানি ড্রোন নিখুঁতভাবে আঘাত হেনেছে।

এর মধ্যে গত রোববার কুয়েতে মার্কিন সেনাদের একটি অস্থায়ী আবাসে এমনই এক ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের ছয়জন সামরিক সদস্য নিহত হয়েছেন।

এদিকে মার্কিন গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে, চীন এখন পর্যন্ত সরাসরি এই যুদ্ধে না জড়ালেও তারা ইরানকে আর্থিক সহায়তা, যন্ত্রাংশ এবং ক্ষেপণাস্ত্রের বিভিন্ন পার্টস দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। চীন মূলত ইরানি তেলের ওপর ব্যাপক নির্ভরশীল এবং তারা তেহরানকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচলের নিশ্চয়তা দিতে চাপ দিয়ে আসছে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চীন তাদের সমর্থনের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক। তারা চায় যুদ্ধ দ্রুত শেষ হোক, কারণ, এই যুদ্ধ তাদের জ্বালানি সরবরাহকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে।

সিএনএন এই বিষয়ে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের মন্তব্য জানতে চেয়েছে। অন্যদিকে সিআইএ এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গত বুধবার পেন্টাগনে সাংবাদিকদের বলেছিলেন, ইরান যুদ্ধে রাশিয়া ও চীন আসলে কোনো বড় ‘ফ্যাক্টর’ নয়। তবে গত তিন বছর ধরে রাশিয়া ও ইরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তিতে পারস্পরিক সহযোগিতা চালিয়ে আসছে। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান যেমন রাশিয়াকে ‘শাহেদ’ ড্রোন ও স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল দিয়ে সাহায্য করেছে এবং রাশিয়ায় ড্রোনের কারখানা তৈরিতে সহায়তা দিয়েছে, রাশিয়াও তার বদলে ইরানের পারমাণবিক কর্মসূচি শক্তিশালী করতে কাজ করেছে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,