admin
প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৫
স্টাফ রিপোর্টার: সিলেট এয়ারপোর্ট এলাকাধীন ইলাশকান্দিতে কিশোরগ্যাং এর উপর্যুপরি ছুরিকাঘাতে অপর এক কিশোর খুন হয়েছে। গতকাল শুক্রবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু ঘটে।
কিশোর গ্যাং দু’গ্রুপের পূর্ব-বিরোধের জের ধরে ছুরিকাঘাতে শাহ মাহমুদ হাসান তপু নামের এক তরুণ নিহত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে এয়ারপোর্ট এলাকার ইলাশকান্দিতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়- ওই রাতে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষ গ্রুপের প্রধান জাহিদ হাসান এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তপুকে গুরুতর জখম করেন। তপু ইলাশকান্দির উদয়ন ৪০-২ এলাকার বাসিন্দা এবং শাহ এনামুল হকের ছেলে।
রক্তাক্ত অবস্থায় স্বজনরা তপুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকাল আনুমানিক ৬টায় তার মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত জাহিদ হাসানসহ তার দুই সহযোগী অনিক মিয়া ও জুনায়েদ আহমদকে গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার বীর আহমদপুররের শফিকুল ইসলামের পুত্র বর্তমান খাসদবীরের বাসিন্দা মো: জাহিদ হোসেন, সুনামগঞ্জের দিরাই ভাটিপাড়ার আব্দুল মনিরের পুত্র বরতমান লোহারপাড়ার বাসিন্দা মো: অনিক মিয়া ও একই সুনামগঞ্জের দিরাই ভাটিপাড়ার মো: বশিরুল ইসলামর পুত্র লোহারপাড়ার মো: জুনায়েদ আহমদ। এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো: সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানিয়েছেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। আসামি ধরতে পুলিশ অভিযানে রয়েছে বলে জানান তিনি।
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে।পল্লী জীবিকায়ন প্রকল্প ৩য় পর্যায়। সুফল ভোগীদের মধ্যে ৩ দিন মেয়াদি আয়বর্ধনমুলক
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর অনলাইন প্রেসক্লাব ও ওসমানীনগর প্রেসক্লাবের সদস্য, সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান বাবুলের শ্রদ্ধেয় মাতা গতকাল বুধবার সকাল ১০টা
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ এক নারী মাদক
মো.জুনেদ আহমদ, ফ্রান্স: চার দিনের সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। গতকাল বুধবার স্থানীয় সময় বিকেল
সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন চাঞ্চল্যকর
সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। ক্ষমতাধর
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সিলেট
স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক