admin
প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও নিখোজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপি কখনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাসী। আপনারা যদি মনে করেন, ইলিয়াস আলীর উন্নয়নমূলক কর্মকান্ড আপনাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছিল, তাহলে সেই কৃতজ্ঞতা থেকে আমাকে ‘ধানের শীষে’ ভোট দিন। আমি ইলিয়াস আলীর প্রতিনিধি হয়ে আপনাদের সামনে এসেছি, আপনাদের সেবা করার অঙ্গীকার নিয়ে।
তিনি আরও বলেন, যারা নিজেদের ইসলামিক দল বলে দাবি করছেন, তারা আসলেই কি ইসলামের আদর্শ মেনে চলছেন? সকালে এক কথা, বিকেলে আরেক কথা বলছেন। তারা একদিকে নিজেদের ইসলামী দলের সদস্য দাবি করেন, আবার আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে সুযোগ-সুবিধা ভোগ করেছিলেন। এটা দ্বিচারিতা ছাড়া আর কিছুু নয়।
বৃহস্পতিবার বাদ এশা আবুল হোসেন তালুকদারের বাড়িতে ৭নং দেওকলস ইউনিয়ন ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নির্র্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেন্টার কমিটির সভাপতি আনোয়ার আলী সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত) আহবায়ক শামসুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, যুক্তরাজ্য ওল্ডহ্যাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গৌছ খান, বর্তমান সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসকর আলী প্রমুখ।
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের উপজেলার কইন্নাজঙ্গল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে লোকমান আহমদ নামে এক সংবাদকর্মীর
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজিরের দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানার সকল কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে
স্টাফ রিপোর্টার: স্বামীর হাতে এক সন্তানের জননী খুন হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেল ৪ টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের একটি মসজিদের সংস্কার কাজের জন্য
ঐতিহাসিক ২০ মে চা শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণাঞ্চলের আনুজানী নতুন পাড়ায় এলাকাবাসীর নিরাপত্তা ও রাতের চলাচল নির্বিঘ্ন করতে ১০টি ল্যাম্পপোস্ট স্থাপন করেছে অগ্রগামী ইসলামী
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, টেক্সটাইল খাতকে টেকসই করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার
স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। গতকাল