admin
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৬
মৌলভীবাজার প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের পূর্বেই দেশের সকল কলকারখানার শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। গতকাল রবিবার মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী জানান, শ্রমিকদের পাওনা সময়মতো পরিশোধ নিশ্চিত করতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে ৬টি বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে। একইসাথে কারখানা মালিকদের প্রতি সুনির্দিষ্ট নির্দেশনা জারি করা হয়েছে যাতে কোনো অবস্থাতেই শ্রমিকদের ঈদের আনন্দ ব্যাহত না হয়।
সাম্প্রতিক আমেরিকা-ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে নিহত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রবাসীর বিষয়ে মন্ত্রী বলেন, “নিহতের পরিবারের সাথে সরকার সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। আমিরাতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই সরকারি খরচে মরদেহ দেশে আনা হবে। বর্তমানে সেখানে মর্গ ভাড়াসহ যাবতীয় ব্যয়ও সরকার বহন করছে।”
তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের মনিটরিং টিম কাজ করছে। প্রবাসীদের সর্বোচ্চ নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিতে প্রধানমন্ত্রী স্বয়ং নিয়মিত খোঁজখবর রাখছেন।
এর আগে মন্ত্রী মৌলভীবাজারে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান।
বিকেলে তিনি শ্রীমঙ্গলে বরুণা মাদ্রাসার পীর আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কমলগঞ্জে পারিবারিক কবরস্থান জিয়ারত করেন। এসব কর্মসূচিতে সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এবং পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করতে
ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটি
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের
আব্দুল মাজিদ চৌধুরী : দিনের আলো ফুরোলেই যেন বদলে যায় সিলেট নগরীর চিত্র। যে নগরীতে প্রতি বছর কোটি কোটি টাকা
ফ্রান্স প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের সমন্বয়ে সৃষ্ট বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশ্বের নোবেলজয়ীরা।
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায় বিশেষ
বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও
সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত