admin

প্রকাশিত: 3:16 PM, February 25, 2026

উন্নয়নের ক্ষেত্রে সিলেট-৩ আসন হবে রোল মডেল: এম এ মালিক

উন্নয়নের ক্ষেত্রে সিলেট-৩ আসন হবে রোল মডেল: এম এ মালিক

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনটিকে উন্নয়নের রোল মডেল হিসাবে গড়েতোলার কথা বলেছেন এ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এমএ মালিক। গতকাল মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় অনুষ্টিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিলেটের সদর দক্ষিণ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ জসির উদ্যোগে, ৩০নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সার্বিক সহযোগীতায় অনুষ্টিত এই দোয়া ও ইফতার মাহফিলে তিনি বলেন, গত ১৫ বছর এই আসনের স্বাস্থ্য ব্যবস্থা বলতে কিছুই ছিলনা। সব ধরনের অবকাঠামো ধ্বংস করা হয়েছে। সাধারণ মানুষকে তাদের স্বাস্থ্য শিক্ষাসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। এমএ মালিক বলেন, এখন পুনর্গঠনের সময়।

সিলেট-৩ আসনের প্রতিটি উপজেলাকে উন্নয়নের ক্ষেত্রে রোল মডেল হিসাবে গড়ে তুলতে যা যা প্রয়োজন তার সবকিছুই করা হবে। কমিউনিটি ক্লিনিকগুলোতে ডাক্তার ছিলনা, কোথাও ডাক্তার থাকলে ওষুধ ছিলনা। এখন এর অবসান হবে। অবকাঠামো পুনর্গঠনের পাশাপাশি প্রয়োজনীয়সংখ্যক ডাক্তার নিয়োগ ও ওষুধের সরবরাহ নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা সারাদেশ পুনর্গঠন করব।

সুখ শান্তি ও সমৃদ্ধি নিশ্চিতে কাজ করব। সিলেট সিটি করপোরেশনের ৩০নং ওয়ার্ডের জৈনপুরে ইফতার ও দোয়া মাহফিলের উদ্যোক্তা ফয়সল আহমদ জসির নিজ বাসভবনে অনুষ্টিত এই মাহফিলে সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সদস্য আজমল হোসেন। ইফতারপূর্ব আলোচনাসভা পরিচালনা করেন সিলেট জাসাসের যুগ্ম আহবায়ক রুহেল আহমদ কালাম। অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদজ্জামান সেলিম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মকুল আহমদ মুর্শেদ, মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির শাহিন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক খিজির আহমদ এনু, মহানগর বিএনপির সদস্য নুরুল ইসলাম, মহনগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সাফরান আহমদ।

এছাড়াও ৩০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ দক্ষিণ সুরমা উপজেলার সর্বস্থরের জনসাধারণ এই দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুল কাইয়ুম সিদ্দিকী ।


সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের বর্ণিল ফ্যামিলি ডিনার অনুষ্ঠিত

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের বর্ণিল ফ্যামিলি ডিনার অনুষ্ঠিত

মিশিগান (ইউএসএ) প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইউএসএ-এর ‘ফ্যামিলি ডিনার-২০২৬’। গত শনিবার (২২

শাহপরান থানা পুলিশের হাতে শাহাবুদ্দিন হত্যা মামলার আসামি জালাল আটক

শাহপরান থানা পুলিশের হাতে শাহাবুদ্দিন হত্যা মামলার আসামি জালাল আটক

স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরান (রহ.) মাজার মার্কেটের ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল নামে এক যুবককে আটক করেছে