admin

প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: কয়েস লোদী

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: কয়েস লোদী

স্টাফ রিপোর্টার:

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য পুণ্যভূমি। এখানে যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ ভ্রাতৃত্বের অটুট বন্ধনে আবদ্ধ। একটি বৈষম্যহীন ও সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষে আমাদের ধর্মীয় ও রাজনৈতিক সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ৯নং ওয়ার্ডের উত্তর বাগবাড়ী এলাকায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দত্ত স্যানিটারি-এর স্বত্বাধিকারী ননী গোপাল দত্তের সভাপতিত্বে এবং সমাজসেবক বন্ধন কুমার সরকারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও তথ্যচিত্র নির্মাতা বিকাশ আচার্য্য। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ব্যবসায়ী শ্যামল রূপালী, নিরঞ্জন দে, শিক্ষক হিমাংশু রায়, স্বাস্থ্য পরিদর্শক সমর রায় ও ব্যবসায়ী কাজল সরকার।

বক্তারা বলেন, এলাকার টেকসই উন্নয়ন এবং দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পাড়া-মহল্লায় সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা সত্যব্রত দাস, সাবেক হাইকোর্ট সুপারিন্টেন্ডেন্ট শংকর পন্থ দাশ, সওজ প্রকৌশলী সিতাংশু রঞ্জন দাস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক সাদেক আহমদ, নিশি কান্ত দাস, সজ্জিত আচার্য্য এবং সাবেক মৎস্য কর্মকর্তা মনোরঞ্জন চক্রবর্তী প্রমুখ।

সর্বশেষ সংবাদ

আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও যোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট জেলা শাখার ৬৯ সদস্য

রেলস্টেশনে হামলা ও লুটের শিকার ‘বুবি’র মৃত্যু: ৫ জন গ্রেপ্তার

রেলস্টেশনে হামলা ও লুটের শিকার ‘বুবি’র মৃত্যু: ৫ জন গ্রেপ্তার

মো.জুনেদ আহমদ, ফ্রান্স নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে মারা যাওয়া বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম (স্থানীয়দের

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট

রুবেল আহমদ: সিলেটের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র জাফলংয়ের বিপুল পরিমাণ সরকারি খাস জমি অবৈধ দখলে চলে গেছে। বাংলাদেশ সরকারের মালিকানাধীন

গোয়াইনঘাটে নামজারির নামে ৬০ হাজার টাকা আত্মসাৎ ভূমি সহকারী অসিম চন্দের বিরুদ্ধে এডিসির কাছে অভিযোগ

গোয়াইনঘাটে নামজারির নামে ৬০ হাজার টাকা আত্মসাৎ ভূমি সহকারী অসিম চন্দের বিরুদ্ধে এডিসির কাছে অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলা ভূমি অফিসের নামজারি সহকারী অসিম চন্দের বিরুদ্ধে নামজারি (জমা-খারিজ) করিয়ে দেওয়ার নামে ঘুষ গ্রহণ, দুর্নীতি

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এমসি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এমসি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার

শান্তিগঞ্জে শান্তিকামী মানুষের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

শান্তিগঞ্জে শান্তিকামী মানুষের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে সমাজ ও আইনের তোয়াক্কা না করে এক বৃদ্ধ ও তার পরিবারের ওপর বর্বরোচিত ও

এবার জমি জালিয়াতির অভিযোগ মনোয়ার আলীকে ঘিরে প্রশ্নের পর প্রশ্ন

এবার জমি জালিয়াতির অভিযোগ মনোয়ার আলীকে ঘিরে প্রশ্নের পর প্রশ্ন

একসময় যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আলোচিত ‘বেঙ্গলি ফেয়ারপ্যাক’ মানি ট্রান্সফার সংকটের ঘটনায় ক্ষতিগ্রস্ত শত শত প্রবাসীকে আশ্বস্ত করা হয়েছিল, আটকে থাকা

সিলেটে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের সাম্রাজ্য, ধ্বংসের মুখে যুবসমাজ

সিলেটে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের সাম্রাজ্য, ধ্বংসের মুখে যুবসমাজ

সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে বেপরোয়া অনলাইন জুয়া, তীর খেলা ও মাদক ব্যবসা