admin

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬

উন্নয়ন প্রক্রিয়ায় আলেমদের যুক্ত করছে বিএনপি সরকার : এমপি এমরান চৌধুরী

উন্নয়ন প্রক্রিয়ায় আলেমদের যুক্ত করছে বিএনপি সরকার : এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আলেম-উলামার সঙ্গে বিএনপির সবসময়ই ভালো সম্পর্ক। সে সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে বিভিন্ন উন্নয়ন প্রক্রিয়ায় আলেমদের যুক্ত করছে বিএনপি সরকার। এছাড়া হযরত মহানবি (সা.) এর নির্দেশনা মোতাবেক রাষ্ট্র পরিচালনা করা হবে বলে আমাদের প্রধানমন্ত্রীর অঙ্গীকার।

গোলাপগঞ্জ উপজেলার শীর্ষ আলেমদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাওলানা লোকমান আহমদ শায়খে তহিপুরী।

ইঞ্জিনিয়ার আব্দুল কাদির জাকিরের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- শায়খুল হাদিস মাওলানা ইউসুফ খাদিমানী, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ হোসেন সুমন, মাওলানা ফয়েজ আহমদ আজহারী, মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা মাসুক আহমদ, মাওলানা মক্তার আহমদ, মাস্টার আজমল হোসেন চৌধুরী, হাফেজ মাওলানা আলী আহমদ এবং মাওলানা কবির আহমদ। এছাড়া উপজেলার বিভিন্ন স্তরের আলেম-উলামা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথিকে উৎসর্গ করে মানপত্র পাঠ করেন পাঠ করেন মাওলানা আশরাফ আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের করেন মাহমুদুল হাসান। এদিকে, সভায় আলেমরা বক্তব্যকালে আইন-শৃঙ্খলা রক্ষা কমিটিতে তাদের রাখার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

সর্বশেষ সংবাদ

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করতে

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে প্রস্তুতিমূলক সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে প্রস্তুতিমূলক সভা

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের

কোটি টাকার বিদ্যুৎ বিলের পরও অন্ধকারে সিলেটের গুরুত্বপূর্ণ জনপথ

কোটি টাকার বিদ্যুৎ বিলের পরও অন্ধকারে সিলেটের গুরুত্বপূর্ণ জনপথ

আব্দুল মাজিদ চৌধুরী : দিনের আলো ফুরোলেই যেন বদলে যায় সিলেট নগরীর চিত্র। যে নগরীতে প্রতি বছর কোটি কোটি টাকা

যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস ভ্যাটিকানে এআই ও পারমাণবিক অস্ত্র নিয়ে নোবেলজয়ীদের সম্মেলন

যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস ভ্যাটিকানে এআই ও পারমাণবিক অস্ত্র নিয়ে নোবেলজয়ীদের সম্মেলন

ফ্রান্স প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের সমন্বয়ে সৃষ্ট বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশ্বের নোবেলজয়ীরা।

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায় বিশেষ

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের, বিচারের দাবি স্বজনদের

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের, বিচারের দাবি স্বজনদের

বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও

বিয়ানীবাজারে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ, বিচার চাইতে গিয়ে হুমকির অভিযোগ

বিয়ানীবাজারে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ, বিচার চাইতে গিয়ে হুমকির অভিযোগ

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত