admin

প্রকাশিত: 6:32 AM, March 31, 2026

এডভোকেট মনির উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে সিলেট জেলা আইনজীবী সমিতির মানববন্ধন

এডভোকেট মনির উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে সিলেট জেলা আইনজীবী সমিতির মানববন্ধন

সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মনির উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেটে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ২টায় সিলেট জেলা ও দায়রা জজ আদালতের প্রবেশমুখে সমিতির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল)-এর সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জোবায়ের বখ্ত জুবের-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে মানববন্ধনের সূচনা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন যুগ্ম-সম্পাদক-১ এডভোকেট মোহাম্মদ আব্দুল মুকিত (অপি) ও যুগ্ম সম্পাদক-২ এডভোকেট হেদায়েত হোসেন তানবীর।

মানববন্ধনে বক্তারা বলেন, এডভোকেট মনির উদ্দিন একটি সালিশ বৈঠকে মীমাংসার উদ্দেশ্যে বসেছিলেন। সেখানে দুষ্কৃতকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে হামলা চালায়। তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বক্তারা এই নক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আইনজীবীর ওপর এই হামলা বিচার ব্যবস্থার ওপর আঘাতের শামিল। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, সাবেক জি.পি. এডভোকেট মোঃ রাজ উদ্দিন, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আজিজুর রহমান, এডভোকেট মোহাম্মদ আব্দুছ ছাত্তার, এডভোকেট মোহাম্মদ আকমল খান, এডভোকেট মুমিনুর রহমান (টিটু), এডভোকেট মোহাম্মদ সাইফুর রহমান, এডভোকেট মাছুম আহমদ, এডভোকেট এ.এইচ ওয়াশিম এবং এডভোকেট আজীম উদ্দিন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট পান্না লাল দাস, সহ-সভাপতি এডভোকেট আব্দুস সোয়েব আহমদ, ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ মঈনুল ইসলাম, লাইব্রেরী সম্পাদক এডভোকেট ঝুমকি পুরকায়স্থ, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট সৈয়দ ফেরদৌস আহমদসহ সমিতির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যগণ। আইনজীবীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুততম সময়ে আসামিদের আইনের আওতায় আনা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

‎সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।