admin

প্রকাশিত: 3:49 PM, August 23, 2026

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
  • ২৫ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধন, উপস্থিত থাকছেন ৫ মন্ত্রী,৯৯৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে বিশাল মহাপরিকল্পনা

স্টাফ রিপোর্টার:

অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)। আগামী ২৫ আগস্ট মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে সংস্থার অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সিলেটের প্রাকৃতিক ভারসাম্য, নদী, টিলা ও পাহাড় অপরিবর্তিত রেখে একে একটি পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে শুরু হচ্ছে সিউকের পথচলা।

সিউকের ঐতিহাসিক এই শুভ সূচনা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি প্রদান করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। উদ্বোধক হিসেবে দপ্তরটির শুভ উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, এমপি।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। অনুষ্ঠানে সিলেটের সকল সংসদ সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন।

সিউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী জানান, সিউকের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে অন্যতম হলো ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ স্থাপন। এর মাধ্যমে নাগরিকেরা দ্রুততম সময়ে ও শতভাগ স্বচ্ছতার সাথে সেবা পাবেন।

পরিবেশ সুরক্ষায় জোর দিয়ে সিউক ‘গ্রীন বিল্ডিং সার্টিফিকেশন’ ব্যবস্থা চালু করতে যাচ্ছে। প্রতিটি আবাসন প্রকল্প ও প্রধান সড়কগুলোর দুই পাশে স্থায়ী সবুজ বৃক্ষরোপণ বাধ্যতামূলক করা হবে। একই সাথে সিলেট-তামাবিল সড়ক সংলগ্ন এলাকা এবং বাদাঘাট জেল রোড সংলগ্ন আবাসিক এলাকায় আধুনিক নগর সুবিধা গড়ে তোলা এবং নিম্ন ও মধ্যবিত্তদের জন্য ফ্ল্যাট নির্মাণের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নাগরিকদের সুবিধার্থে শুরুতে ২টি জোনাল অফিস স্থাপন করা হবে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আদলে সিলেটের ৪টি উপজেলা সমন্বয়ে প্রায় ৯৯৫ বর্গকিলোমিটার এলাকাকে সিউকের আওতাভুক্ত করার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে ভূমির যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা, অবৈধ দখল উচ্ছেদ এবং ইমারত নির্মাণ অনুমোদন ব্যবস্থা সুসংগঠিত করা হবে।

আইসিটি, স্বাস্থ্য, শিক্ষা, উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা, ফ্লাইওভার, বাইপাস রোড, সংযোগ সড়ক ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থার সুদূরপ্রসারী নকশা প্রস্তুত করা হচ্ছে। সিউক ২১ সদস্যের একটি বোর্ড দ্বারা পরিচালিত হবে, যেখানে বিভিন্ন দপ্তর ও ব্যবসায়ী প্রতিনিধিদের পাশাপাশি ৩ জন বিশিষ্ট নাগরিক অন্তর্ভুক্ত থাকবেন। ১ জন নির্বাহী পরিচালক সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

সংস্থার কার্যক্রম পরিচালনায় রাজস্ব খাতে ৬৭টি ক্যাটাগরিতে ৭১৪টি পদ সৃজনের জন্য ইতিমধ্যে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। ইমারত নির্মাণ আইন ১৯৫২, বিএনবিসি ২০২০ ও সিউক আইন ২০২৩ অনুযায়ী স্থপতি, প্রকৌশলী ও ডেভেলপারদের তালিকাভুক্তির কাজ দ্রুতগতিতে চলছে।

চূড়ান্ত মাস্টারপ্ল্যান প্রণয়ন না হওয়া পর্যন্ত গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন পরিত্যক্ত ও অবৈধ দখলে থাকা জমি উদ্ধার করে অন্তর্বর্তীকালীন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হবে। উদ্বোধনের পরপরই পেশাজীবী সংগঠন, সরকারি দপ্তর ও সুশীল সমাজের সাথে ধারাবাহিক মতবিনিময় সভা এবং নগর পরিকল্পনা বিষয়ক সেমিনার আয়োজন করা হবে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

২৫ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধন, উপস্থিত থাকছেন ৫ মন্ত্রী,৯৯৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে বিশাল মহাপরিকল্পনা স্টাফ রিপোর্টার: অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা

এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

এমসি কলেজ অতীত ঐহিত্যকে ধারণ করে জ্ঞানের জগতে নেতৃত্বে দিয়ে যাাচ্ছে : কাইয়ুম চৌধুরী ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের গণিত অ্যালামনাই

নজরুল একাডেমি সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা

নজরুল একাডেমি সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা

‘নজরুল একাডেমি সিলেট অঞ্চলের শুদ্ধ সংস্কৃতির প্রধান চর্চাকেন্দ্রে পরিণত হবে’ সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল একাডেমি, সিলেট-এর নবগঠিত কমিটির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির’র শপথ নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির’র শপথ নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট নগরীতে

কবি সুকান্তের শততম জন্মবার্ষিকীতে জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেট’র সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

কবি সুকান্তের শততম জন্মবার্ষিকীতে জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেট’র সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেট-এর উদ্যোগে দিনব্যাপী

পরিদর্শনকালে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির দক্ষিণ সুরমায় ১৮৮ একর জমিতে নতুন বিসিক শিল্পনগরী

পরিদর্শনকালে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির দক্ষিণ সুরমায় ১৮৮ একর জমিতে নতুন বিসিক শিল্পনগরী

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমার শাহপরাণ (রহ.) বাইপাস সংলগ্ন এলাকায় প্রস্তাবিত ১৮৮ একর জমির নতুন বিসিক শিল্পনগরীর স্থান পরিদর্শন করেছেন

এসএমপির মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির সিলেটে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না

এসএমপির মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির সিলেটে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না

স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীকে সম্পূর্ণ অপরাধমুক্ত, নিরাপদ ও সুশাসিত নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন

ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন

ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন

জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য: খন্দকার মুক্তাদির স্টাফ রিপোর্টার: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র