admin

প্রকাশিত: 3:47 PM, August 23, 2026

এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

এমসি কলেজ অতীত ঐহিত্যকে ধারণ করে জ্ঞানের জগতে নেতৃত্বে দিয়ে যাাচ্ছে : কাইয়ুম চৌধুরী

ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের গণিত অ্যালামনাই এসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সিলেট নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। মুরারিচাঁদ (এমসি) কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল এর সভাপতিত্বে এবং অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মোহাম্মদ সাহিদুল হক সোহেল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুরারিচাঁদ কলেজ সিলেটের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর ঋষিকেশ ঘোষ, গণিত বিভাগের প্রফেসর মো. গিয়াস উদ্দিন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মুরারিচাঁদ (এমসি) কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি ও অভিষেক অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক লে. মো. মনিরুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও অ্যালামনাই দিলীপ চন্দ্র রায়, অভিষেক অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব দীপংকর দেব, মোহাম্মদ ফখরুল ওয়াহেদ চৌধুরী, মোহাম্মদ বিলাল আহমদ, মোহাম্মদ আবুল খায়ের, আ ফ ম সিরাজুল ইসলাম শামীম, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আবুল কালাম, সাদেক আহমদ সোহেল, গাজী আফরোজ বেগম বীথি, ফাহমিদা নাসরিন রুমি, ফয়সাল মাহমুদ সাকিব খান, আব্দুর রহিম প্রমুখ। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মুরারিচাঁদ কলেজ সিলেট অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির বাতিঘর। এমসি কলেজ অতীত ঐহিত্যকে ধারণ করে জ্ঞানের জগতে নেতৃত্বে দিয়ে যাাচ্ছে। এই কলেজের গণিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা আজ দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এই কলেজে লেখাপড়া করেছেন বাংলাদেশের সাবেক ৩ জন অর্থমন্ত্রী। মুরারিচাঁদ কলেজ আগামীতেও এই ধারবাহিকতা বজায় রাখবে বলে আমরা আশাবাদী। তিনি বলেন, গণিত কেবল একটি একাডেমিক বিষয় নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে যৌক্তিক ও পরিকল্পিত সিদ্ধান্ত নেওয়ার ভিত্তি। একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং পরিকল্পিত নগর গঠনেও গণিত ও বিজ্ঞানের সঠিক প্রয়োগ অপরিহার্য। তিনি আরও বলেন, অ্যালামনাই এসোসিয়েশন কেবল স্মৃতিচারণের প্ল্যাটফর্ম নয়, এটি বর্তমান শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়ার এবং সমাজ বিনির্মাণের একটি শক্তিশালী মাধ্যম। আপনাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা এমসি কলেজের গণিত বিভাগকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে উদ্বুদ্ধ করবে।

নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানে কলেজের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

২৫ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধন, উপস্থিত থাকছেন ৫ মন্ত্রী,৯৯৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে বিশাল মহাপরিকল্পনা স্টাফ রিপোর্টার: অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা

এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

এমসি কলেজ অতীত ঐহিত্যকে ধারণ করে জ্ঞানের জগতে নেতৃত্বে দিয়ে যাাচ্ছে : কাইয়ুম চৌধুরী ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের গণিত অ্যালামনাই

নজরুল একাডেমি সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা

নজরুল একাডেমি সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা

‘নজরুল একাডেমি সিলেট অঞ্চলের শুদ্ধ সংস্কৃতির প্রধান চর্চাকেন্দ্রে পরিণত হবে’ সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল একাডেমি, সিলেট-এর নবগঠিত কমিটির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির’র শপথ নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির’র শপথ নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট নগরীতে

কবি সুকান্তের শততম জন্মবার্ষিকীতে জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেট’র সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

কবি সুকান্তের শততম জন্মবার্ষিকীতে জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেট’র সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেট-এর উদ্যোগে দিনব্যাপী

পরিদর্শনকালে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির দক্ষিণ সুরমায় ১৮৮ একর জমিতে নতুন বিসিক শিল্পনগরী

পরিদর্শনকালে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির দক্ষিণ সুরমায় ১৮৮ একর জমিতে নতুন বিসিক শিল্পনগরী

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমার শাহপরাণ (রহ.) বাইপাস সংলগ্ন এলাকায় প্রস্তাবিত ১৮৮ একর জমির নতুন বিসিক শিল্পনগরীর স্থান পরিদর্শন করেছেন

এসএমপির মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির সিলেটে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না

এসএমপির মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির সিলেটে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না

স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীকে সম্পূর্ণ অপরাধমুক্ত, নিরাপদ ও সুশাসিত নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন

ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন

ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন

জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য: খন্দকার মুক্তাদির স্টাফ রিপোর্টার: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র