admin
প্রকাশিত: 9:40 AM, February 11, 2026
এনআরবি ব্যাংক পিএলসি, সিলেট নগরীর তালতলা উপশাখার উদ্যোগে প্রবাসী গ্রাহকগণকে নিয়ে এনআরবি প্রবাসী সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি রবিবার তালতলা উপশাখায় আয়োজিত প্রবাসী সপ্তাহ অনুষ্ঠানে এনআরবি ব্যাংক পিএলসি সিলেট শাখা প্রধান জোনাল হেড প্রশান্ত কুমার সিংহ, ব্যাংকের লালদীঘিরপার শাখা প্রধান ও ক্লাস্টার ম্যানেজার মোঃ ফেরদৌস করিম তালুকদার, তালতলা উপ-শাখা প্রধান গোলাম মুজতবা খান লুসেন্ট, সহ এনআরবি ব্যাংক পিএলসি এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও এনআরবি গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
এনআরবি ব্যাংক পিএলসি কর্তৃক পরিচালিত প্রবাসীদের প্রয়োজনে প্রবাসীদের পাশে এই স্লোগানকে সামনে রেখে এনআরবি ব্যাংক পিএলসি, সিলেটের তালতলা উপশাখায় অনুষ্ঠিত এনআরবি প্রবাসী সপ্তাহ অনুষ্ঠানে আয়োজকবৃন্দ বলেন, প্রবাসী বা অনাবাসী বাংলাদেশীদের (এনআরবি) মধ্যে অনেকে বিশ্বের বিভিন্ন দেশে সুপ্রতিষ্ঠিত। পেশাজীবী কিংবা ব্যবসায়ী হিসেবে অনেকে বেশ খ্যাতিও অর্জন করেছেন। শিকড়ের টানে এনআরবি ও তাদের প্রজন্মকে সম্পৃক্ত করার উদ্দেশ্যে সিলেটের ইকবাল আহমেদ- ওবিই, ডিবিএ এর আহ্বান বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী সুপ্রতিষ্ঠিত বাংলাদেশীদের বিনিয়োগে তেরো বছর আগে এনআরবি ব্যাংক পিএলসি এর যাত্রা শুরু হয়।
উল্লেখ্য, সিলেটের জনাব ইকবাল আহমেদ এনআরবি ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আন্তর্জাতিক বাণিজ্যে অবদানের জন্য ব্রিটেনের রাণী কর্তৃক সর্বোচ্চ সম্মাননাপ্রাপ্ত শীর্ষস্থানীয় বিশিষ্ট ব্রিটিশ-বাংলাদেশী উদ্যোক্তা, তিনি ম্যানচেস্টার-ভিত্তিক সি ফুড কোম্পানি সিমার্ক গ্রুপ ও ইবকো এর চেয়ারম্যান ও সিইও। এই ব্যাংক প্রতিষ্ঠার মূল স্বপ্ন ছিল বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা অনাবাসী বাংলাদেশী ও স্থানীয় অর্থনীতির মধ্যে একটি সেতুবন্ধ তৈরি করা। প্রায় নয় বছরের বিরতির পর সম্প্রতি ইকবাল আহমেদ আবারো এনআরবি ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। যা সিলেটবাসীর জন্য গর্বের বিষয়। আয়োজকবৃন্দ এনআরবি ব্যাংক পিএলসি এর সাথে থেকে সকল ধরনের সেবাগ্রহণের আহবান জানান। বিজ্ঞপ্তি
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের খুজগিপুর মানউল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ২০১৭
আহমেদ শাকিল: আগামী ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের পবিত্র বাৎসরিক উরুস উপলক্ষে সার্বিক নিরাপত্তা
সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন
অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করলেন সিলেটের পরিবহন শ্রমিকরা সিলেট বিভাগে ১৯ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি প্রবাসীদের ভিসা জটিলতা নিরসন, বিনিয়োগ বৃদ্ধি এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ
সিলেট প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল সোমবার রাতে উপশহরস্থ দলীয় কার্যালয়ে সিলেট জেলা
কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান বলেছেন, কৃষি যান্ত্রিকীকরণ শুধু কৃষকের শ্রম ও সময় সাশ্রয় করে না,
বাংলার ঋতুবৈচিত্র্যের স্নিগ্ধ প্রকৃতি ও সবুজের সমারোহে বর্ষার আগমনকে বরণ করে নিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ও বর্ণিল