admin

প্রকাশিত: 6:21 AM, August 5, 2026

ওসমানীনগরে ১৪ বছরের বিরোধের বিস্ফোরণ: হামলা, হত্যা চেষ্টার মামলা, আদালতে চার্জশিট, বাড়িছাড়া আওলাদ মিয়া

ওসমানীনগরে ১৪ বছরের বিরোধের বিস্ফোরণ: হামলা, হত্যা চেষ্টার মামলা, আদালতে চার্জশিট, বাড়িছাড়া আওলাদ মিয়া

সিলেটের ওসমানীনগর উপজেলার পাঁচপাড়া গ্রামে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে চলমান একটি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, ভাঙচুর, হত্যা চেষ্টার অভিযোগ, একের পর এক মামলা, আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল এবং প্রাণনাশের হুমকির ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। বিরোধের জেরে এক পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগকারী মো. আওলাদ মিয়ার দাবি, আক্তারুজ্জামান হেলন মিয়া, সের্জন মিয়া, জোয়েল মিয়া, রয়েল লিয়া, মিলন মিয়া, মিলাদ মিয়া, জয় মিয়া, আনসার আলী, নাহিদ মিয়া ও তাদের প্রভাবশালী চক্রের ধারাবাহিক হামলা, মিথ্যা মামলা, চাঁদাবাজির চেষ্টা এবং প্রাণনাশের হুমকির কারণে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। এমনকি গত এক বছর ধরে তিনি নিজ বসতবাড়িতেও যেতে পারছেন না।

সম্প্রতি আওলাদ মিয়া তাঁর দীর্ঘ ১৪ বছরের ভোগান্তির বিস্তারিত তুলে ধরেন। একই সঙ্গে তিনি দাবি করেন, তাঁর কাছে থাকা মামলার নথি, আদালতের কাগজপত্র ও তদন্ত সংক্রান্ত দলিল তাঁর অভিযোগের সত্যতা প্রমাণ করে। এসব মামলার এজাহার, অভিযোগপত্র (চার্জশিট) এবং আদালতের নথির অনুলিপি এই প্রতিবেদকের কাছেও সংরক্ষিত রয়েছে। ২০১৪ সালে তিনি নিজ উদ্যোগে একটি বাণিজ্যিক মুরগির খামার প্রতিষ্ঠা করেন। খামারটি চালুর পর স্থানীয় ব্যক্তি সেজন সেখানে অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে বিভিন্ন কারণে তাঁকে অংশীদার করা হয়নি।

তিনি অভিযোগ করেন, এতে ক্ষুব্ধ হয়ে সেজন, তাঁর বড় ভাই আখতারুজ্জামান হেলন এবং তাঁদের সহযোগীরা তাঁর বিরুদ্ধে অবস্থান নেন। খামারে মুরগি পরিবহনের জন্য ব্যবহৃত সড়কের দুই স্থানে বাঁশ ও খুঁটি পুঁতে দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে খামারে মুরগি আনা-নেওয়া কার্যত বন্ধ হয়ে যায় এবং ব্যবসা মারাত্মক ক্ষতির মুখে পড়ে।

বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সালিশি মহলের নজরে আনা হলে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্তদের সামাজিকভাবে বয়কট করেন বলে দাবি করেন আওলাদ মিয়া। মহল্লা এবং আশপাশের গ্রামের লোকজন তাদের একঘরে করে রাখেন। পরবর্তীতে উভয় পক্ষকে নিয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে অভিযুক্তদের জরিমানা করা হয় এবং ভবিষ্যতে কোনো ধরনের বিরোধ, হামলা কিংবা মারামারিতে জড়াবে না এ মর্মে উভয় পক্ষের স্বাক্ষরযুক্ত লিখিত সমঝোতা সম্পাদিত হয়।

তবে আওলাদ মিয়ার অভিযোগ, লিখিত সমঝোতার পরও বিরোধের অবসান হয়নি। বরং অভিযুক্তরা অন্তর্নিহিত ক্ষোভ পুষে রেখে সুযোগের অপেক্ষায় ছিলেন। আওলাদ মিয়া জানান, তাঁর বড় ভাই দীর্ঘ দেড় বছর ধরে লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিদেশ যাত্রার আনুষ্ঠানিকতা প্রায় শেষ পর্যায়ে থাকাকালে জুয়েল নামে এক ব্যক্তিকে কেন্দ্র করে আবার নতুন করে বিরোধের সৃষ্টি হয়।

তিনি দাবি করেন, ওই ঘটনায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তদন্ত ও স্থানীয় সালিশে অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয় এবং সিদ্ধান্ত তাঁদের পক্ষেই আসে।কিন্তু এর মাত্র দুই দিন পর, তাঁর ভাইয়ের লন্ডনে যাওয়ার ঠিক আগে তাঁদের ওপর আবারও হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। এতে পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে থানায় মামলা দায়ের করা হয়।

আওলাদ মিয়ার অভিযোগ, মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা বিভিন্ন ব্যক্তি ও মাধ্যমে তাঁর ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। তাঁকে আপস-মীমাংসা করে মামলা প্রত্যাহার করতে বলা হয়।

তিনি বলেন, তারা বিভিন্নভাবে চাপ দিয়ে বলছে মামলা তুলে নিতে। কিন্তু আমি কোনো আপস করতে চাই না। আমি আইনের মাধ্যমে ন্যায়বিচার চাই।”ওসমানীনগর থানায় দায়ের করা মামলায় সংঘবদ্ধ হামলা, হত্যা চেষ্টা, ভাঙচুর, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭, ৪২৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, পূর্বশত্রুতার জেরে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে বাদীর বাড়িতে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও মারধর চালায়। এতে নারী-পুরুষসহ একাধিক ব্যক্তি আহত হন এবং বসতঘর ও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন।অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, তদন্তে সাক্ষ্য-প্রমাণ এবং অন্যান্য আলামতের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সেই কারণেই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলায় অন্তর্ভুক্ত দণ্ডবিধির ৩০৭ ধারা (হত্যাচেষ্টা) অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত।

আওলাদ মিয়া বলেন, গত ১৪ বছরে তাঁর পরিবার একাধিকবার হামলার শিকার হয়েছে। তাঁর মা-বাবা, ব্যক্তিগত গাড়িচালক এবং তিনি নিজেও সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। তিনি জানান, এসব ঘটনায় ওসমানীনগর থানায় তাঁর চারটি পৃথক মামলা রয়েছে। এসব মামলায় কয়েকজন আসামি গ্রেপ্তার হয়ে কারাগার থেকে বের হয় বলেও দাবি করেন তিনি।

আওলাদ মিয়া অভিযোগ করেন, শুধু গ্রামেই নয়, তাঁকে দুইবার আদালত প্রাঙ্গণেও হামলার শিকার হতে হয়েছে। তিনি বলেন, কোনোরকম প্রাণ নিয়ে সেদিন আদালত থেকে বের হতে পেরেছিলাম। এরপর থেকে নিজের নিরাপত্তা নিয়ে সবসময় আতঙ্কে থাকতে হচ্ছে।

আওলাদ মিয়ার দাবি, অব্যাহত প্রাণনাশের হুমকির কারণে গত ছয়-সাত মাস ধরে তিনি নিজের বসতবাড়িতে যেতে পারছেন না। তিনি বলেন, “আমাকে এবং আমার পরিবারকে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি। আওলাদ মিয়া অভিযোগ করেন, অভিযুক্তদের অন্যতম সেজনের বড় ভাই আখতারুজ্জামান হেলন এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছেন। তাঁর দাবি, এলাকায় সাধারণ মানুষ তাঁর ভয়ে মুখ খুলতে সাহস পান না। অনেকেই আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন।

তিনি আরও অভিযোগ করেন, এলাকার অন্তত চার থেকে পাঁচটি পরিবারের জমি দখল করে রাখা হয়েছে এবং ক্ষতিগ্রস্তরা ভয়ে প্রকাশ্যে অভিযোগ করতে পারছেন না। অভিযোগে আওলাদ মিয়া দাবি করেন, তাঁর কাছে এমন একটি ভিডিও রয়েছে যেখানে আখতারুজ্জামান হেলনের নেতৃত্বে এক রিকশাচালককে প্রকাশ্যে অপদস্থ ও বিচার করার দৃশ্য দেখা যায়। তাঁর দাবি, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করা হচ্ছে।

এছাড়া আওলাদ মিয়া অভিযোগ করে বলেন, প্রভাবশালী এই চক্রের সদস্য আক্তারুজ্জামান হেলন, মিলন, জুয়েল, মিলাদ, ডেজি ও আব্দুস সোবহান একাধিকবার কারাভোগ করার পরও পুনরায় তার পরিবারের বিরুদ্ধে হামলা ও মামলাসহ বিভিন্ন ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। তাদের কর্মকাণ্ডে শুধু তার পরিবারই নয়, স্থানীয় এলাকাবাসীও চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং অনেকেরই রাতের ঘুম হারাম হয়ে গেছে।

আওলাদ মিয়া পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এলাকায় নিরপেক্ষ তদন্ত করা হোক। ঘরে ঘরে গিয়ে মানুষের বক্তব্য নেওয়া হোক। প্রকৃত সত্য উদঘাটন হলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে বলে তিনি দাবি করেন। তিনি তাঁর ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তিনি রাজনৈতিক নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা শুধু নিরাপদে বাঁচতে চাই। আইনের শাসনের মাধ্যমে ন্যায়বিচার চাই।


সর্বশেষ সংবাদ

সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ সড়কে মৃত্যুর মিছিল বন্ধে প্রশাসনের অগ্রনী ভূমিকা রাখতে হবে

সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ সড়কে মৃত্যুর মিছিল বন্ধে প্রশাসনের অগ্রনী ভূমিকা রাখতে হবে

সম্প্রতি সিলেটের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর

আত্ম অহংকার পরিহার করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ‘কথামৃত’র আলোকে জীবন গঠন করতে হবে : শ্রীমৎস্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ

আত্ম অহংকার পরিহার করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ‘কথামৃত’র আলোকে জীবন গঠন করতে হবে : শ্রীমৎস্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ

ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, বাংলাদেশে রামকৃষ্ণ সংঘের দীক্ষাগুরু শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বলেছেন, আত্ম অহংকার পরিহার করে ঠাকুর

সিলেটে ট্রিপল মার্ডার নাটকীয় মোড়

সিলেটে ট্রিপল মার্ডার নাটকীয় মোড়

স্টাফ রিপোর্টার: সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। নিহতদের পরিবারের টার্গেটে এখন সিরাজুল ইসলাম। গ্রেপ্তার হয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২

বিএনপি’র স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য

বিএনপি’র স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য

সিলেটের সংবাদ ডেস্ক: বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে মনোনীত করা হয়েছে। শনিবার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক

পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ ও সুষম বণ্টনের দাবি সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষম বণ্টনসহ বিভিন্ন দাবিতে

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায়

সিলেট জেলা যুবদল নেতা এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

সিলেট জেলা যুবদল নেতা এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হকের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে। বাংলাদেশ