admin

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৬

কবি নজরুলের বদলে আবারও সাইফুর রহমানের নামে সিলেট অডিটোরিয়াম

কবি নজরুলের বদলে আবারও সাইফুর রহমানের নামে সিলেট অডিটোরিয়াম

স্টাফ রিপোর্টার:

সিলেট নগরীর রিকাবীবাজার এলাকায় অবস্থিত ‘কবি নজরুল অডিটোরিয়ামের’ নাম আবারও পরিবর্তন করা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মিলনায়তনটি পুনরায় সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের নামে পরিচালিত হবে। গতকাল মঙ্গলবার সকালে অডিটোরিয়াম পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই সিদ্ধান্তের কথা জানান।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “নাম পরিবর্তনের আনুষ্ঠানিক অনুমোদন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অডিটোরিয়ামের নামফলকে এম সাইফুর রহমানের নাম স্পষ্ট ও বড় আকারে সংযোজন করতে হবে, যাতে তা দৃশ্যমানভাবে প্রতিষ্ঠিত হয়।” তিনি আরও জানান, অডিটোরিয়ামটির সংস্কার ও উন্নয়নের জন্য ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতের সকল উন্নয়ন কর্মকাণ্ড সাইফুর রহমানের নামেই বাস্তবায়ন করা হবে। প্রয়োজনে অবকাঠামোগত উন্নয়নে অতিরিক্ত ব্যয় করতেও সরকার প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এই সিদ্ধান্তকে স্বাগত জানান এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। সিলেট সিটি করপোরেশনের (সাসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী অডিটোরিয়ামটি জেলা প্রশাসনের পরিবর্তে সিটি করপোরেশনের আওতায় আনার প্রস্তাব করলে প্রতিমন্ত্রী তাতে সম্মতি প্রদান করেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলমান সংস্কার কাজ শেষ হওয়ার পর নতুন নামেই মিলনায়তনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

উল্লেখ্য, এই অডিটোরিয়ামটি এম সাইফুর রহমানের উদ্যোগেই প্রতিষ্ঠিত ও আধুনিকায়ন করা হয়েছিল। ২০০১-২০০৬: চারদলীয় জোট সরকারের সময় সংস্কার শেষে এটি এম সাইফুর রহমানের নামে নামকরণ করা হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নাম পরিবর্তন করে প্রথমে ‘সিলেট অডিটোরিয়াম’ এবং পরবর্তীতে ‘কবি নজরুল অডিটোরিয়াম’ রাখা হয়। দীর্ঘ প্রায় দুই দশক পর অডিটোরিয়ামটি পুনরায় তার আদি নামে ফিরে যাচ্ছে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত: আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত: আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে

জৈন্তাপুরে যুবদল নেতা ‘ব্রয়লার সেলিম’র বিরুদ্ধে মাদক সেবন ও প্রভাব বিস্তারের অভিযোগ

জৈন্তাপুরে যুবদল নেতা ‘ব্রয়লার সেলিম’র বিরুদ্ধে মাদক সেবন ও প্রভাব বিস্তারের অভিযোগ

সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলায় যুবদল নেতা হিসেবে পরিচিত ‘ব্রয়লার সেলিম’-এর বিরুদ্ধে মাদক সেবন এবং এলাকায়

ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান বহিষ্কার

স্টাফ রিপোর্টার: ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. জিসান আহম্মেদ প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার

কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী ক্স জানাজায় জনতার ঢল

কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী ক্স জানাজায় জনতার ঢল

ইকবাল বাহার, কানাইঘাট: সিলেটের অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদ, জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক এমপি, প্রখ্যাত আলেমে দ্বীন

গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকিকে হত্যার অভিযোগ: বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকিকে হত্যার অভিযোগ: বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে স্বামীর বাড়িতে গৃহবধূ ঝুমকি রাণী দেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে

জগন্নাথপুওে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালা ও মতবিনিময় সভা

জগন্নাথপুওে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালা ও মতবিনিময় সভা

মো.আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার

ঋণ করে সৌদি গিয়েছিলেন সাইফুল, দুর্ঘটনায় পা ভেঙে এখন দেশে ফেরার অপেক্ষায়

ঋণ করে সৌদি গিয়েছিলেন সাইফুল, দুর্ঘটনায় পা ভেঙে এখন দেশে ফেরার অপেক্ষায়

জকিগঞ্জ প্রতিনিধি: পরিবারের অভাব দূর করতে এক বছর আগে ঋণ করে সৌদি আরব গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের

জকিগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

জকিগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বাড়ির বারান্দা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫২