admin
প্রকাশিত: 9:24 AM, April 1, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিসিকের কোনো ওয়ার্ডই অনুন্নত থাকবে না; পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের কুমারগাঁও আবাসিক এলাকায় এলইডি সড়কবাতির ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রশাসক বলেন, সিলেট সিটি কর্পোরেশন ২৭টি ওয়ার্ড থেকে ৪২টি ওয়ার্ডে সম্প্রসারিত হলেও নতুন ওয়ার্ডগুলোতে এখনও সব সেবা পুরোপুরি পৌঁছানো সম্ভব হয়নি। ইতোমধ্যে এসব এলাকায় সড়ক ও ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে এবং এলইডি লাইট স্থাপনের মাধ্যমে কিছু ওয়ার্ডকে আলোকিত করা হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন নিশ্চিত করা হবে এবং কোনো ভাঙা রাস্তা বা খোলা ড্রেন থাকবে না।
বর্ধিত ওয়ার্ডের বাসিন্দাদের অধিকারের কথা উল্লেখ করে তিনি বলেন, “ধাপে ধাপে নাগরিকদের সব দাবি পূরণ করা হবে।” এ সময় তিনি নগর উন্নয়নে নাগরিকদের সহযোগিতা কামনা করে সময়মতো হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি পরিশোধের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, সিটি কর্পোরেশনের নিজস্ব আয় সীমিত; রাজস্ব বাড়লে সেবার মান আরও উন্নত হবে।
সিলেটকে পর্যটন নগরী হিসেবে উল্লেখ করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী আমাকে একটি গ্রিন ও ক্লিন সিটি গড়ে তোলার দায়িত্ব দিয়েছেন। সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব নয়।”
উল্লেখ্য, ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’-এর আওতায় এই আধুনিক এলইডি আলোকসজ্জা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস জানান, এই লাইট স্থাপনের ফলে বিদ্যুৎ ব্যয় কমবে এবং ‘স্মার্ট কন্ট্রোল সিস্টেম’-এর মাধ্যমে অপচয় রোধ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টুকেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শহীদ আহমদ, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শাহজাহান আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ফ ম জাকারিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে প্রশাসক ফিতা কেটে ও সুইচ টিপে আলোকসজ্জার উদ্বোধন করেন।
এর আগে প্রশাসক ৩৭ নম্বর ওয়ার্ডের টিলারগাঁও পরিদর্শন করেন এবং বিকেলে ডলিয়া কালীবাড়িতে বার্ষিক কীর্তন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের
আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত
সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা
মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল
স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত