admin
প্রকাশিত: 6:03 PM, March 5, 2026
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে কথিত সাংবাদিক ও পুলিশের মাঝে পাথরবাহী ট্রাক্টর থেকে চাঁদা আদায় এবং মামলা বাণিজ্য সংক্রান্ত অনৈতিক লেনদেনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ‘অপসাংবাদিকতা’ ও দুর্নীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে উপজেলা। এর প্রতিবাদে বুধবার বিকেল ৪টায় উপজেলার টুকের বাজার পয়েন্টে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন সচেতন নাগরিকবৃন্দ।
সম্প্রতি উপজেলার নারাইনপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে আব্দুল জলিল নামের এক সংবাদকর্মীর সাথে পুলিশ কর্মকর্তার একাধিক অডিও ক্লিপ ফাঁস হয়। অডিওতে দেখা যায়, শাহ্ আরফিন টিলা থেকে লুট হওয়া পাথরের গাড়ি থেকে রাতের আঁধারে টাকা তোলার বিষয়ে পরামর্শ দিচ্ছেন ওই সংবাদকর্মী।
ফাঁস হওয়া একটি ক্লিপে আব্দুল জলিলকে সিলেটের আঞ্চলিক ভাষায় এসআই কামরুল আলমকে বলতে শোনা যায়, “আফনে এক খাম খরুইন, ওউ রাত্রে হেরা যিখানো তুলের অখানের মাঝে টেখা তুলইন। হেরা টেখা তুলিয়া আফনারে দেউক।” এর জবাবে এসআই কামরুল নিজের ‘বঞ্চনার’ কথা উল্লেখ করে বলেন, আগে সুযোগ বুঝে লাইন দিলে তিনিও আজ ৫০ লাখ টাকার মালিক হতেন। অন্য একটি ক্লিপে টাকা লেনদেন ও ‘শান্তনা’ দেওয়ার বিষয়েও আলাপ করতে শোনা যায় তাদের।
এই ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি এখন ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে। বুধবারের প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। তাদের কলম চলবে অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু সাংবাদিক নামধারী কেউ যদি চাঁদাবাজিতে জড়িয়ে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়, তবে জাতির বিবেকে পচন ধরবে।”
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মইন উদ্দিন মিলন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এমরান আলী, উপজেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি কবির আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজ মিয়া, যুবদল নেতা আনসার উদ্দিন জিলানী। বক্তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত সংবাদকর্মী ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
ইউপি মেম্বার জসিম ও তাঁর বাহিনীর বিরুদ্ধে অভিযোগ বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী
সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন
হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা
জুলাই বিপ্লবের সম্মুখ সারির গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামির দ্রুত সুস্থতা ও