admin

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৬

কোম্পানীগঞ্জ সীমান্তে ৫ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক

কোম্পানীগঞ্জ সীমান্তে ৫ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক
  • হত্যার দাবি পরিবারের
  • সন্ধান পায়নি বিজিবি-বিএসএফ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের পর গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন মো. সাদ্দাম হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবক। নিহতের পরিবারের দাবি, ভারতীয় খাসিয়াদের গুলিতে তিনি নিহত হয়েছেন এবং তার মরদেহ ভারতের অভ্যন্তরেই পড়ে আছে। তবে বিজিবি জানিয়েছে, এখন পর্যন্ত কোনো লাশের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ সাদ্দাম হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার লামাগ্রামের কুটু মিয়ার ছেলে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, গত বুধবার (১ এপ্রিল) দুপুরে সাদ্দামসহ ৪-৫ জনের একটি দল উৎমা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের প্রায় ২-৩ কিলোমিটার অভ্যন্তরে রাজন টিলা নামক খাসিয়া পল্লী এলাকায় প্রবেশ করে। অভিযোগ রয়েছে, তারা সুপারি সংগ্রহের উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন। এ সময় স্থানীয় খাসিয়াদের সাথে তাদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সাদ্দাম নিখোঁজ হন এবং দলের অন্য সদস্যরা আহত অবস্থায় বাংলাদেশে ফিরে আসেন।

নিখোঁজ সাদ্দামের বড় ভাই নাজিম উদ্দীন জানান, “গত বুধবার দুপুরে সাদ্দামসহ চারজন ভারতে যায়। সেখানে খাসিয়ারা গুলি চালালে আমার ভাই ঘটনাস্থলেই মারা যায়। চার দিন হয়ে গেলেও আমরা তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে পারছি না। মরদেহটি এখনো ভারতের মাটিতে পড়ে আছে।”

এ বিষয়ে উৎমা বিজিবি ক্যাম্পের কমান্ডার আবুল কালাম গতকাল রবিবার জানান, নিখোঁজ যুবকের পরিবার থানায় অভিযোগ করেছে। তবে তাদের দেওয়া তথ্যে অস্পষ্টতা রয়েছে। তিনি বলেন, “পরিবারের সদস্যরা একেক সময় একেক তথ্য দিচ্ছে। আজ সকালেও তাদের সাথে কথা হয়েছে। যে ব্যক্তি তাদের তথ্য দিয়েছে, সে বর্তমানে পলাতক। আমরা বিএসএফের সাথে যোগাযোগ করেছি। বিএসএফ ওই এলাকায় তল্লাশি চালিয়ে কোনো লাশের সন্ধান পায়নি। তারা জানিয়েছে, কোনো খবর পেলে আমাদের দ্রুত অবহিত করবে। নিখোঁজ যুবকের সন্ধানে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

সীমান্তে এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে এবং নিখোঁজ যুবকের পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে অনুসন্ধান প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


সর্বশেষ সংবাদ

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা

‘প্রবাসী নয়, স্থানীয় নেতৃত্ব’: গোলাপগঞ্জের জনমতে হিসাব-নিকাশ

‘প্রবাসী নয়, স্থানীয় নেতৃত্ব’: গোলাপগঞ্জের জনমতে হিসাব-নিকাশ

নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

আক্তার হোসেন: ‎‎সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ

হবিগঞ্জ শিক্ষার্থীদের সংবর্ধনায় হুইপ জি কে গউছ বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল

হবিগঞ্জ শিক্ষার্থীদের সংবর্ধনায় হুইপ জি কে গউছ বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল

হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার