admin

প্রকাশিত: 2:44 PM, December 4, 2025

খালেদা জিয়ার সফরসঙ্গী হলেন সিলেটের ড. এনামুল হক চৌধুরী

খালেদা জিয়ার সফরসঙ্গী হলেন সিলেটের ড. এনামুল হক চৌধুরী

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেয়ার প্রস্তুতি চলছে। কাতারের আমীরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।

এবারও বেগম খালেদা জিয়ার সাথে লন্ডনে সফর সঙ্গী হচ্ছেন সিলেটের কৃতি সন্তান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। তাছাড়া মেডিকেল টিমসহ বেগম জিয়ার সফরসঙ্গী হিসেবে থাকবেন আরও ১৬ জন। এর আগেও বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্য সফরের সময় সফরসঙ্গী ছিলেন বিএনপির আন্তর্জাতিক অ্যাফেয়ার্স টীমের অন্যতম সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী।

বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি বিবৃতিতে জানানো হয়েছে বেগম খালেদা জিয়ার সাথে ১৭ সফরসঙ্গীর মধ্যে থাকবেন- সৈয়দা শামিলা রহমান (প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী), দীর্ঘদিনের গৃহকর্মী ফাতেমা বেগম ও রুপা সিকদার। উপদেষ্টাদের মধ্যে রয়েছেন একমাত্র ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী।

এছাড়া মেডিকেল টিমের মধ্যে রয়েছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমদ, ডা. রিচার্ড জন ভেলি, ডা. জিয়াউল হক, ডা. মোঃ জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন।

স্পেশাল সিকিউরিটি ফোর্স-এসএসএফ থেকে সহযাত্রী হিসেবে থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ। এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আব্দুল হাই মল্লিক এবং ব্যক্তিগত সচিব মো. মাসুদের রহমান সফরসঙ্গী হিসেবে থাকবেন।

ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ বলেছেন, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোন কিছু চিন্তা করছি না। তাদের সিদ্ধান্তেই বিদেশে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। অনেক অনেক দোয়ায় তিনি ঘুরে দাঁড়াবেন ইনশাআল্লাহ।

এদিকে ঢাকাস্থ কাতার দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর আসাদুর রহমান জানান, বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে তাঁর জন্য এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত