admin

প্রকাশিত: 12:32 PM, August 4, 2026

গোয়াইনঘাটে জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা

গোয়াইনঘাটে জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা

বিরোধে পতিত পড়ে আছে অন্তত ২৫ বিঘা কৃষিজমি, চাষাবাদ বন্ধ থাকায় ক্ষতির মুখে কৃষক ও বর্গাচাষিরা

রুবেল আহমদ, স্টাফ রিপোর্ট :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের কালিজুরী গ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, হামলা, মারধর, প্রাণনাশের হুমকি এবং জমির সীমানা আইল নষ্ট করার অভিযোগে ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী হোসেইন আহমদ (৬২) । গোয়াইনঘাট আমলি আদালতে দায়ের হওয়া সি.আর. মামলা নং- ১৭৪/২০২৬-এ এই অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযুক্তরা হলেন- নুর আহমদ বকুল (৫৫), খোকন আহমদ (৩৮), ফারুক আহমদ সেরগুল (৫২), সালেহ আহমদ (৪০), সেলিম আহমদ (৪৫), ফখরুল ইসলাম (৩৭) ও আব্দুল মান্নান (৩৫)। তাদের সবার বাড়ি উপজেলার কালিজুরী গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে কালিজুরী মৌজার বি.এস. ২৮৩, ২৮৬, ২৮৭, ২৮৮ ও ২৯৭ দাগভুক্ত মোট প্রায় ১ দশমিক ১১ একর জমিতে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে প্রবেশ করেন। এ সময় তারা জমির মালিকানা দাবি করে বাদীপক্ষকে ভয়ভীতি প্রদর্শন, মারধর, জমির সীমানা চিহ্ন নষ্ট এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, বাধা দিতে গেলে অভিযুক্তরা বাদী ও তার স্বজনদের ওপর হামলা চালায় এবং কোদাল, দা ও লাঠিসোঁটা নিয়ে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় জমির সীমানা আইল নষ্ট হওয়ায় অন্তত ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে রোববার (২ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, মামলায় উল্লেখিত দাগের জমির পাশাপাশি আশপাশের আরও অন্তত ২৫ বিঘা চাষযোগ্য জমি পতিত অবস্থায় রয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের কারণেই এসব জমিতে চাষাবাদ বন্ধ রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক বর্গাচাষি বলেন, “আমিসহ আরও কয়েকজন চেয়ারম্যান হোসাইন সাহেবের জমি দীর্ঘদিন ধরে চাষ করে আসছি। হঠাৎ করে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় আমরা আর চাষ করতে পারছি না। এ বছর জমি আবাদ করতে না পারলে পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় পড়তে হবে।

মামলার বাদী হোসেইন আহমদ বলেন, প্রথমে প্রায় দুই থেকে আড়াই বিঘা জমি নিয়ে বিরোধ দেখা দেয়। বিষয়টি গ্রাম্য সালিশের মাধ্যমে নিষ্পত্তির জন্য প্রায় এক বছর চেষ্টা করেও ব্যর্থ হই। পরে আদালতে মামলা করার পর বিবাদীরা আমার দীর্ঘদিনের ভোগদখলে থাকা প্রায় ২৪ থেকে ২৫ বিঘা জমির ওপরও আপত্তি তোলে। আশপাশের সব জমিতে চাষাবাদ হলেও শুধু আমার জমি পতিত পড়ে আছে। ক্ষেতধাররা ট্রাক্টর কিংবা হাল নিয়ে জমিতে নামতে গেলে বিবাদীরা লাঠিসোঁটা নিয়ে বাধা দেয়। এতে আমি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছি। পাশাপাশি যারা আমার জমি চাষ করে জীবিকা নির্বাহ করতেন, তাদের রুটিরুজিও বন্ধ হয়ে গেছে।
মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৪২৭ ও ৫০৬(২) ধারার পাশাপাশি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪(ক), ১০ ও ১৬ ধারায় দায়ের করা হয়েছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়াইনঘাট থানার এসআই ফাত্তাহ বলেন, মামলার কোর্টের পরবর্তী তারিখ এখনো প্রায় এক মাস পর। উভয় পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই করে আদালতে প্রকৃত তথ্য উপস্থাপন করা হবে। তিনি আরো বলেন,মামলার বাইরে কোন জায়গায় বিবাদীরা বাধা দিলে তিনি (বাদী হোসাইন) থানায় লিখিত অভিযোগ দিলে দায়িত্বরত বিট অফিসার বিষয়টি দেখবেন।

এ বিষয়ে মামলার বিবাদী নুর আহমদ বকুল জানান, বাদী আমার চাচাতো ভাই। জমি-জামার মালিকানা নিয়ে আমাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আমরা রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা করেছি এবং বিষয়টি বিচারাধীন। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী যার অধিকার প্রমাণিত হবে, তিনি জমির দখল পাবেন। বর্তমানে গ্রামের মুরব্বিয়ানরা জায়গা জব্দ রেখেছেন। হামলা, প্রাণনাশের হুমকি ও জোরপূর্বক বাধা দেওয়ার অভিযোগ সঠিক নয়।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

২৫ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধন, উপস্থিত থাকছেন ৫ মন্ত্রী,৯৯৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে বিশাল মহাপরিকল্পনা স্টাফ রিপোর্টার: অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা

এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

এমসি কলেজ অতীত ঐহিত্যকে ধারণ করে জ্ঞানের জগতে নেতৃত্বে দিয়ে যাাচ্ছে : কাইয়ুম চৌধুরী ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের গণিত অ্যালামনাই

নজরুল একাডেমি সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা

নজরুল একাডেমি সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা

‘নজরুল একাডেমি সিলেট অঞ্চলের শুদ্ধ সংস্কৃতির প্রধান চর্চাকেন্দ্রে পরিণত হবে’ সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল একাডেমি, সিলেট-এর নবগঠিত কমিটির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির’র শপথ নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির’র শপথ নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট নগরীতে

কবি সুকান্তের শততম জন্মবার্ষিকীতে জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেট’র সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

কবি সুকান্তের শততম জন্মবার্ষিকীতে জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেট’র সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেট-এর উদ্যোগে দিনব্যাপী

পরিদর্শনকালে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির দক্ষিণ সুরমায় ১৮৮ একর জমিতে নতুন বিসিক শিল্পনগরী

পরিদর্শনকালে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির দক্ষিণ সুরমায় ১৮৮ একর জমিতে নতুন বিসিক শিল্পনগরী

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমার শাহপরাণ (রহ.) বাইপাস সংলগ্ন এলাকায় প্রস্তাবিত ১৮৮ একর জমির নতুন বিসিক শিল্পনগরীর স্থান পরিদর্শন করেছেন

এসএমপির মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির সিলেটে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না

এসএমপির মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির সিলেটে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না

স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীকে সম্পূর্ণ অপরাধমুক্ত, নিরাপদ ও সুশাসিত নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন

ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন

ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন

জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য: খন্দকার মুক্তাদির স্টাফ রিপোর্টার: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র