admin
প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৬
রুবেল আহমদ:
সিলেটের গোয়াইনঘাটে পুলিশ সদস্য নাহিদ ইসলামের পরিবারকে একটি সংঘবদ্ধ চক্র মিথ্যা অভিযোগে জিম্মি করে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। নিজেকে ‘স্ত্রী’ দাবি করে সুইটি খাতুন নামের এক তরুণী বাড়িতে অবস্থান নিয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছেন।
কাফরুল ও গোয়াইনঘাট থানায় জিডি: ঘটনার সূত্রপাত ঘটে গত ১৫ জানুয়ারি, যখন নাহিদ ইসলাম ঢাকার কাফরুল থানায় একটি জিডি (নং-১২৮০) করেন। সেখানে তিনি উল্লেখ করেন, গত ৯ জানুয়ারি মিরপুরে সুইটি (পিতা: চয়ন উদ্দিন, রাজশাহী) তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। পরবর্তীতে ১৭ জানুয়ারি গোয়াইনঘাট থানায় আরেকটি জিডি করেন নাহিদের পিতা শফিকুর রহমান।
গত ১০ জানুয়ারি সুইটি খাতুন জোরপূর্বক বড়গুল গ্রামের বাড়িতে এসে বিয়ের দাবিতে বিশৃঙ্খলা শুরু করেন। গত ১২ জানুয়ারি স্থানীয় সালিশে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হলেও ওই রাতেই তিনি ফিরে এসে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যার নাটক করেন।জাহিদ হাসান নামে এক ব্যক্তি নিজেকে ‘এডিসি’ পরিচয় দিয়ে এই তরুণীর পক্ষে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের চাপ ও হুমকি দিচ্ছেন।
ভুক্তভোগী পরিবারটির দাবি, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র ও ব্ল্যাকমেইল। বর্তমানে তারা সামাজিক হেয়প্রতিপন্ন ও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশ জানিয়েছে, উভয় থানার জিডির সূত্র ধরে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের উপজেলার কইন্নাজঙ্গল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে লোকমান আহমদ নামে এক সংবাদকর্মীর
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজিরের দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানার সকল কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে
স্টাফ রিপোর্টার: স্বামীর হাতে এক সন্তানের জননী খুন হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেল ৪ টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের একটি মসজিদের সংস্কার কাজের জন্য
ঐতিহাসিক ২০ মে চা শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণাঞ্চলের আনুজানী নতুন পাড়ায় এলাকাবাসীর নিরাপত্তা ও রাতের চলাচল নির্বিঘ্ন করতে ১০টি ল্যাম্পপোস্ট স্থাপন করেছে অগ্রগামী ইসলামী
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, টেক্সটাইল খাতকে টেকসই করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার
স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। গতকাল