admin
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬
এ কে আজাদ, গোয়াইনঘাট:
বিশ্বের বিভিন্ন দেশে চাকুরীরত সিলেটের গোয়াইনঘাট উপজেলার রেমিট্যান্স যুদ্ধাদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সমাজকল্যাণ মূলক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ এর নবগঠিত কেন্দ্রীয় আহবায়ক কমিটির উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামে অনাকাঙ্খিত অগ্নি দুর্ঘটনায় পুড়ে যাওয়া বসত-ভিটার মালিকদের নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।
গতকাল রবিবার উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পাতনি গ্রামের মো.আব্দুল্লাহর বাড়ির পুড়ে যাওয়া ৭ পরিবার মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় এবং পরবর্তীতে নন্দিরগাঁও ইউনিয়নের বহর গ্রামে পুড়ে যাওয়ার ঝুনু মাষ্টারের গৃহ কর্তার হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়েছে। প্রবাসী পরিষদের নবগঠিত কেন্দ্রীয় আহবায়ক কমিটির আহবায়ক মোহাম্মদ আব্দুল্লাহ ও আলীম উদ্দিন এর নেতৃত্বাধীন কমিটির এ স্বেচ্ছাসেবী নগদ অর্থ সহায়তা ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা মুক্তিযুদ্ধা দলের সভাপতি আব্দুল হক, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন শিহাব। দেশীয় বাস্তবায়ন পরিষদের মধ্যে কার্যকরী কমিটির সভাপতি আব্দুল আহাদ বাবুল, সাধারন সম্পাদক আফাজ উদ্দিন, সদস্য আব্দুল মান্নান ও আশরাফুল ইসলাম, কেন্দ্রীয় উপদেষ্টা আহমদ আলী, সৌদিআরব শাখার উপদেষ্টা ছমির উদ্দিন, কেন্দ্রীয় সহ সাধারনসম্পাদক ইদ্রিস আলী, সহ আইন সম্পাদক ইমাম উদ্দিন, দেশীয় কমিটির কেন্দ্রীয় উপদেষ্টা মো. আব্দুল্লাহ, ওমান শাখার সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, সহ সভাপতি আব্দুস সাত্তার, দুবাই শাখার সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ওমান শাখার সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সহ প্রমুখ।
উল্লেখ্য এ স্বেচ্ছাসেবী সহয়তা ক্যাম্পেইনে উপজেলার ৯ পরিবারের মধ্যে একলক্ষ আট হাজার টাকার নগদ অনুদান প্রদান করা হয়। এ ক্যাম্পেইনে কেন্দ্রীয় আহবায়ক কমিটির সাথে কুয়েত শাখাও আর্থিক ভাবে যুক্ত হয়েছেন।
বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির উদ্যোগে ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানাস্থ জুলকার নায়েন ফাউন্ডেশন হলে পঞ্চায়েত কমিটির সদস্য, জুলকার
স্টাফ রিপোর্টার: “সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার
২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা