admin

প্রকাশিত: 9:29 AM, June 16, 2026

ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিনের বিরুদ্ধে: চেকপোস্টে ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ

ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিনের বিরুদ্ধে

ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিনের বিরুদ্ধে: চেকপোস্টে ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ

সিলেট ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিন মোঃ শাহাব উদ্দিনের বিরুদ্ধে চেকপোস্টে ভয়ভীতি প্রদর্শন করে ট্রাক ও পিকআপ চালকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

এ অভিযোগ এনে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২১৫৯) সিলেট রেঞ্জের ডিআইজির কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দাবি অনুযায়ী, মোঃ শাহাব উদ্দিন সিলেট ট্রাফিক বিভাগে যোগদানের পর তার নিজস্ব ক্রয়কৃত চারটি রেকার সিলেটে নিয়ে আসেন। পরবর্তীতে সিলেট-জকিগঞ্জ সড়ক, সিলেট-তামাবিল সড়ক, সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক, সিলেট-সুনামগঞ্জ সড়ক এবং সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর থানার সামনের বিভিন্ন স্থানে রেকার রেখে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

শ্রমিক ইউনিয়নের অভিযোগ, এসব চেকপোস্টে ট্রাক ও পিকআপ চালকদের ভয়ভীতি প্রদর্শন করে প্রতি গাড়ি থেকে নগদ ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। অভিযোগে আরও বলা হয়, সবগুলো চেকপোস্ট থেকে প্রতিদিন প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত অবৈধভাবে আদায় করা হচ্ছে।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, গত ১০ জুন সিলেট-তামাবিল সড়কে একটি ট্রাকের সকল কাগজপত্র বৈধ থাকা সত্ত্বেও শুধু গাড়ির রঙের ত্রুটি দেখিয়ে ৫ হাজার টাকার মামলা দেওয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় ট্রাক মালিক ও শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।

ইউনিয়নের পক্ষ থেকে দাবি করা হয়েছে, টিআই অ্যাডমিন মোঃ শাহাব উদ্দিনের এমন কর্মকাণ্ডে ট্রাক মালিক ও শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এতে যে কোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এ প্রেক্ষিতে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাছুম আহমদ লস্কর স্বাক্ষরিত অভিযোগপত্রে বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট রেঞ্জের ডিআইজির কাছে বিনীত অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, অভিযোগপত্রটি ১১ জুন সিলেট রেঞ্জ কার্যালয়ে গ্রহণ করা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে।


সর্বশেষ সংবাদ

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

ঘটনা আড়াল করতে কাদা দিয়ে আলামত গোপনের চেষ্টা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা

ওসমানীনগরে সরকারি গাছ কাটার স্থান পরিদর্শনে বন বিভাগ

ওসমানীনগরে সরকারি গাছ কাটার স্থান পরিদর্শনে বন বিভাগ

দৈনিক সিলেটের সংবাদে খবর প্রকাশের পর নড়েচড়ে বসল কর্তৃপক্ষ ওসমানীনগর প্রতিনিধি: দৈনিক সিলেটের সংবাদসহ বিভিন্ন সংবাদপত্রে ওসমানীনগরে সরকারি গাছ কাটার

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

পারিবারিক সম্পর্কের সূত্রে প্রভাব বিস্তারের দাবি, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

‘সুরমা ট্রান্সপোর্ট’কে ঢাল বানিয়ে সীমান্তজুড়ে চোরাচালানের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই

নেতাদের পরিচয় ভাঙিয়ে বছরের পর বছর চোরাচালান : বেপরোয়া এহিয়া-নুরুল ও আমিন সিন্ডিকেট

নেতাদের পরিচয় ভাঙিয়ে বছরের পর বছর চোরাচালান : বেপরোয়া এহিয়া-নুরুল ও আমিন সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার: সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র অভিনব চোরাচালান নিয়ে ১ম

হরিপুর সীমান্তে বেপরোয়া চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে মঈনুল, ওয়েস, লোকমান ও রুবেল

হরিপুর সীমান্তে বেপরোয়া চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে মঈনুল, ওয়েস, লোকমান ও রুবেল

প্রকাশ্যে পাচার হচ্ছে ভারতীয় পণ্য ও মাদক, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী এলাকা হরিপুর দিয়ে ভারতীয়