admin

প্রকাশিত: 2:11 PM, July 8, 2026

ছাতক উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা

ছাতক উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সন্তানরা। গতকাল মঙ্গলবার দুপুরে ছাতক উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউরা চাটুরপাড় গ্রামের আবদুল গফুরের ছেলে সৌদি আরব প্রবাসী আবদুল হান্নান। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বছরের শুরুতে তার বাবা আবদুল গফুর, মা রংফুল বেগম এবং স্ত্রী ফারজানা বেগম ছাতক শহরের রহমতবাগ আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় উঠেন।

সেখানে বসবাসের কিছুদিন পর তার বাবা এক নিকটাত্মীয় নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ ঘটনাকে কেন্দ্র করে তার মা-বাবার মধ্যে পারিবারিক বিরোধ সৃষ্টি হয় এবং পরবর্তীতে তার মা নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। তিনি অভিযোগ করেন, তার বাবা বিভিন্ন সময় তার মায়ের কাছে টাকা দাবি করতেন এবং টাকা পয়সা না দিলে মারধর করতেন। এ বিষয়ে গত বছরের ৪ মে বাবার বিরুদ্ধে ছাতক থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিকার না পেয়ে তার মা পরের মাসের ২৩ জুন সুনামগঞ্জের আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাবার বিরুদ্ধে একটি সিআর মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন। কিন্তু মামলার তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে তিনি দাবি করেন।

লিখিত বক্তব্যে আবদুল হান্নান বলেন, তিনি দীর্ঘ নয় বছর ধরে সৌদি আরবে বসবাস করে আসছিলেন। চলতি বছরের ২০ মার্চ তিনি বিদেশে থাকা অবস্থায় জানতে পারেন তার মা ভাড়া বাসার ছাদ থেকে পড়ে মারা গেছেন। খবর পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিতে গেলে তা গ্রহণ করা হয়নি। সে সময় পুলিশ জানায়, ঘটনাটি অপমৃত্যু (ইউডি) মামলা হিসেবে রেকর্ড হয়েছে। পরে তিনি জানতে পারেন, ওই মামলাটি পুলিশ নয়, বরং তার বাবা বাদী হয়ে দায়ের করেছেন। বিষয়টি তাকে বিভ্রান্ত করেছে এবং শুরু থেকেই তদন্ত নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। ঘটনার পর মরদেহ উদ্ধারের আগেই ঘটনাস্থলে পানির ট্যাপ খুলে দিয়ে আলামত নষ্টের চেষ্টা করা হয়। এছাড়া তার মায়ের ব্যবহৃত চাবির গোছা ও পায়ের স্যান্ডেল ঘরের ভেতরে ছিল। শুধু তাই নয়, তার মায়ের শয়নকক্ষের দরজার পর্দায় ছিল রক্তের দাগ। এগুলো পুলিশ জব্দ করে নিয়েছিল। এর পরও দায়িত্বরত পুলিশ দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা না নিয়ে আমাদেরকে হয়রানি করেছে। এসব বিষয় স্বাভাবিক মৃত্যুর সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, তার বাবার দেওয়া বিভিন্ন বক্তব্যে গুরুতর অসঙ্গতি রয়েছে। থানায় দেওয়া আবেদনে তার বাবা দাবি করেন, শব্দ শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে তার স্ত্রীকে নিচে পড়ে থাকতে দেখেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। আদালতে দায়ের করা এক মামলায় তিনি উল্লেখ করেন, তিনি হাসপাতালে গিয়ে ঘটনার বিষয়ে জানতে পারেন। একই সঙ্গে তিনি থানায় রেকর্ড হওয়া অপমৃত্যুর মামলাকে মিথ্যা ও বানোয়াট দাবি করে নিজের স্বাক্ষর জাল হওয়ার অভিযোগও করেন। এসব পরস্পরবিরোধী বক্তব্য পুরো ঘটনাকে আরও রহস্যজনক করে তুলেছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

তিনি অভিযোগ করেন, তার স্ত্রী ও বাবাসহ সংশ্লিষ্ট কয়েকজন মিলে প্রথমে তার মাকে ঘরের ভেতরে হত্যা করে পরে ঘটনাটিকে দুর্ঘটনা বা আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন। এ ঘটনায় তার বাবা, স্ত্রী এবং স্ত্রীর পরিবারের সদস্যদের সম্পৃক্ততা রয়েছে বলে তিনি দৃঢ় সন্দেহ প্রকাশ করেন।

তিনি পুলিশ প্রশাসন, তদন্ত সংস্থা, বিচার বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার মা রংফুল বেগমের মৃত্যুর নিরপেক্ষ, স্বচ্ছ ও গভীর তদন্ত, ময়নাতদন্ত প্রতিবেদনের যথাযথ মূল্যায়ন এবং প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কুলসুমা আক্তার, রূপেজা বেগম,রুহুল আমিন,রুমান।


সর্বশেষ সংবাদ

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত