admin

প্রকাশিত: 4:08 PM, November 27, 2025

জকিগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর ঝু ল ন্ত মরদেহ উদ্ধার

জকিগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর ঝু ল ন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশিদ গ্রামে ৯ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে নিজ বাড়ির গোয়ালঘর থেকে শিশুটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কিশোরীর নাম ঝুমা আক্তার। সে আমলশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও দিনমজুর হারুন আহমদের ষষ্ঠ কন্যা।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে ফিরে ধানক্ষেতে বড় ভাইয়ের সঙ্গে দেখা করে ঝুমা। পরে মসজিদের ইমামের কাছে টিউশনে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে বড় বোনের মেয়ে গোয়ালঘরে গরুর রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর বড় বোন সাবিনা ইয়াসমিন দ্রুত নিচে নামিয়ে পুলিশকে খবর দেন।

পরিবারের দাবি, ঝুমা আত্মহত্যা করেছে। তবে ৪ ফুট ৬ ইঞ্চি উচ্চতার শিশুটি কীভাবে গোয়ালঘরের প্রায় ৭ ফুট উঁচু তীরে রশিতে ঝুলে পড়লো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আশপাশে কোনো সিঁড়ি, চেয়ার বা উঠার উপকরণ পাওয়া যায়নি। মরদেহ উদ্ধারকালে গরুর ব্যবহৃত রশি গলায় প্যাঁচানো ছিল।

খবর পেয়ে রাত ৮টার দিকে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, “পরিবারের দাবি—শিশুটি হয়তো খেলতে গিয়ে অসাবধানতায় রশিতে জড়িয়ে পড়ে মারা গেছে। তারা ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতির আবেদন করতে চাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ বলছে, কোনো অপরাধের প্রমাণ না মিললেও এটি একটি সংবেদনশীল মৃত্যু। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়ার বিষয়টি আইনগতভাবে বিবেচনা করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়রা তদন্তপূর্বক স্বচ্ছ ব্যাখ্যার দাবি জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত