admin
প্রকাশিত: 4:37 AM, November 25, 2025

ফাইল ছবি
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামে আলোচিত ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার স্বনামধন্য চিকিৎসক ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি ডা. বিভাকর দেশমুখ্যের বাড়িতে হানা দেয় দুইজন অজ্ঞাত অস্ত্রধারী।
ঘটনার সময় ডা. বিভাকর দেশমুখ্য তাঁর শরিফগঞ্জ বাজারস্থ চেম্বারে ছিলেন। এ সুযোগে বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় তাঁর স্ত্রী দরজা খোলামাত্রই দুজন অস্ত্রধারী ঘরে ঢুকে পড়ে। তারা তাঁর স্ত্রী ও বড় মেয়েকে গলা চেপে ধরে ভয়ভীতি প্রদর্শন করে এবং পুরো বাড়ি তল্লাশি চালায়।
ডাকাতরা নগদ প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা ও ৪–৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। এ সময় পরিবারের কয়েকজনকে মারধরও করা হয়।
ঘটনার এক পর্যায়ে পাশের কক্ষে ঘুমিয়ে থাকা ছোট মেয়ে ঘুম ভেঙে এসে ‘প্রাইভেট টিউটর এসেছে?’—এমন কথা বললে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে বারঠাকুরী ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু ঘটনাস্থলে যান এবং পরবর্তীতে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ডাকাতদের শনাক্তে অভিযান চলছে।
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা রাতের নিরাপত্তা জোরদার ও সশস্ত্র টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন। সচেতন নাগরিকদের মন্তব্য—এ ধরনের ঘটনা শুধু একজন ব্যক্তিকে নয়, গোটা এলাকার সামগ্রিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।
স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা
নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন
*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,