admin
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬
জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিভিন্ন নামে-বেনামে ফেসবুক আইডি খুলে নিজেদের সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগ বেড়েই চলেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জকিগঞ্জে দুটি প্রেসক্লাব রয়েছে-জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও জকিগঞ্জ প্রেসক্লাব। এসব প্রেসক্লাবের সদস্যরা দেশের বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকার পাশাপাশি অনলাইন সংবাদমাধ্যমেও নিয়মিত সংবাদ প্রকাশ করে থাকেন। সংশ্লিষ্ট সাংবাদিকদের বৈধ পরিচয়পত্র ও পেশাগত পরিচিতি রয়েছে, যা সহজেই যাচাইযোগ্য।
অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন সংবাদমাধ্যমের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এসব আইডির সঙ্গে কোনো স্বীকৃত গণমাধ্যম বা স্থানীয় প্রেসক্লাবের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এতে প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাধারণ মানুষও বিভ্রান্ত হচ্ছেন।
জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক বলেন, “দীর্ঘ সাত বছর ধরে ‘জকিগঞ্জের খবর’ নামে একটি অনলাইন সংবাদমাধ্যম পরিচালনা করে আসছি। কিন্তু সম্প্রতি একই নাম ব্যবহার করে কে বা কারা একাধিক ভুয়া আইডি খুলে সংবাদ কপি করা থেকে শুরু করে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করছে।” তিনি জানান, বিষয়টি নিয়ে জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জকিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রণি বলেন, বিভিন্ন ফেসবুক আইডি থেকে সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মানহানিকর পোস্ট দেওয়া হচ্ছে, যা সামাজিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি এসব আইডি শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা জালাল উদ্দীন বলেন, ফেইক আইডি ব্যবহার করে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়। এর মাধ্যমে ব্যক্তি ও এলাকার সম্মান ক্ষুণ্ন হচ্ছে এবং অনেক নিরপরাধ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। তিনি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয়দের অভিযোগ, ফেইক আইডির অপব্যবহারের কারণে অনেক পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে, এমনকি শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনাও ব্যাহত হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এক প্রবাসী জানান, এক ক্ষুদ্র ব্যবসায়ীর স্ত্রীর ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে কয়েক সেকেন্ডের ভিডিও তৈরি করে একটি ভুয়া আইডি থেকে প্রকাশ করা হয়। পরে সেটি দিয়ে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইলের অভিযোগ পাওয়া গেছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক বলেন, ভুয়া আইডি ব্যবহার করে অপপ্রচার বা ব্ল্যাকমেইল করা একটি গুরুতর সাইবার অপরাধ। অভিযোগ পেলে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি যাচাই ছাড়া কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার আহ্বান জানান।
সচেতন মহলের মতে, সাংবাদিকতার মতো দায়িত্বশীল পেশার নাম ব্যবহার করে অপপ্রচার চালানো অনৈতিক ও দণ্ডনীয় অপরাধ। তারা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে সিলেট আর্ট এন্ড
৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,
সিলেট সিটি করপোরেশনের চৌকিদেখী এলাকার শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থী মারিয়া মেহজাবিন মাওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার উশু ইভেন্টে গোল্ড মেডেল
ড্রেজারে বালু কাটছে আলীম সিন্ডিকেট স্টাফ রিপোর্টার: সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে, কোনো প্রকার টেন্ডার বা ইজারা ছাড়াই সিলেটের গোয়াইনঘাট উপজেলার
সাকির আমিন, ছাতক: সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের আন্ধারী গাঁও,মল্লিক পুর,কেশব পুর ও বাউশা ডহর (গভীর) নামক স্থানে সুরমা নদীর ভাঙনে
সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নাধীন পুটিকাটা বিল জলমহাল ১৪৩৩-১৪৩৫ বাংলা সনের চৈত্র পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৩,০৮,২২৪ (তিন লক্ষ আট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত
জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ভাগ কৃষি খাতে বরাদ্দ ও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানসহ ১০দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক