admin

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৬

জকিগঞ্জে রাতভর মাটি কাটা: হুমকিতে কৃষি ও যোগাযোগ ব্যবস্থা

জকিগঞ্জে রাতভর মাটি কাটা: হুমকিতে কৃষি ও যোগাযোগ ব্যবস্থা

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জ উপজেলায় কৃষিজমি থেকে অবাধে মাটি কাটার ফলে গ্রামীণ সড়ক থেকে আঞ্চলিক ও মহাসড়ক পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় স্কেভেটর দিয়ে মাটি কেটে ট্রাক ও ট্রাক্টর-টলির মাধ্যমে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে একদিকে উর্বর কৃষিজমি নষ্ট হচ্ছে, অন্যদিকে ভারী যানবাহনের চাপ ও সড়কে পড়ে থাকা মাটির কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে চলাচল।

স্থানীয়দের অভিযোগ, সিলেট–জকিগঞ্জ সড়কসহ অন্তত তিনটি গুরুত্বপূর্ণ সড়কে নিয়মিত মাটি পড়ে থাকায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। ভারী ট্রাক ও ট্রাক্টরের বেপরোয়া চলাচলের কারণে অনেক স্থানে সড়ক ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রশাসনের পক্ষ থেকে কিছুদিন অভিযান পরিচালনা করা হলেও বর্তমানে মাটি কাটার কার্যক্রম প্রায় প্রকাশ্যেই চলছে। প্রশাসনের নাকের ডগায় প্রতিদিন স্কেভেটর দিয়ে মাটি কেটে ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে পরিবহন করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

পবিত্র মাহে রমজানেও থেমে নেই এ কার্যক্রম। স্থানীয়দের দাবি, কোথাও কোথাও সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এতে ট্রাকের ভারী চাকার চাপে গ্রামীণ সড়ক দ্রুত ভেঙে পড়ছে এবং সরকারি সড়কের স্থায়িত্ব কমে যাচ্ছে।
সুলতানপুর ইউনিয়নের বাসিন্দা আবুল বাশার বলেন, “সামান্য বৃষ্টি হলেই সড়কের ওপর জমে থাকা মাটির কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ে।”

সিলেটের এক সিনিয়র জুডিশিয়াল আদালতের আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমি শহরে থাকি। রাতের আধারে আমার কৃষিজমি থেকে মাটি কেটে নেওয়া হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হলেও সরকারি সড়ক–ঘাটের যে ক্ষতি হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়ার নয়। এখনো নিয়মিত মাটি কাটা চলছে।”

আমলশিদ এলাকার এক ব্যক্তি বলেন, “আমরা সাংবাদিক বা প্রশাসন কাউকেই পরোয়া করি না-নিজের জায়গা থেকে মাটি কাটছি।”

মানিকপুর ইউনিয়নের এক গাড়ির মালিক বলেন, “সব ম্যানেজ করেই কাজ করছি। ছবি তুলে কোনো লাভ নেই।”
এসব কর্মকাণ্ডের নেপথ্যে প্রভাবশালী মহল জড়িত থাকতে পারে বলে স্থানীয়দের মধ্যে ধারণা রয়েছে।

জকিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন বলেন, “কৃষিজমি থেকে মাটি কাটলে জমির উর্বরতা নষ্ট হয় এবং দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতা কমে যায়। জমির ওপরের আট থেকে দশ ইঞ্চি অংশেই সবচেয়ে বেশি জৈবশক্তি থাকে। এই টপ সয়েল কেটে নিলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে কমে যেতে পারে।”

সচেতন মহলের আশঙ্কা, বর্ষা মৌসুম শুরু হলে কাদা ও গর্তে ভরা এসব সড়কে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়রা দ্রুত অবৈধ মাটি কাটা বন্ধ এবং ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান বলেন, “অবৈধ মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলছে।”


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ড্রেজার অভিযান ঘিরে সমন্বয় ও অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ড্রেজার অভিযান ঘিরে সমন্বয় ও অর্থ আদায়ের অভিযোগ

প্রশাসনিক অনুমতি ও তথ্য আদান-প্রদান নিয়ে প্রশ্ন, অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইজারাবহির্ভূত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে

বিএনপি নেতা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

বিএনপি নেতা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

সিলেট নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন ফাত্তাহ এবং তাঁর চাচাতো ভাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক

ওসমানীনগরে ওয়াশব্লক প্রকল্পের তালিকা নিয়ে প্রশ্ন, একাধিক স্থাপনার নাম নেই বলে অভিযোগ

ওসমানীনগরে ওয়াশব্লক প্রকল্পের তালিকা নিয়ে প্রশ্ন, একাধিক স্থাপনার নাম নেই বলে অভিযোগ

ওসমানীনগর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত ওয়াশব্লক প্রকল্পসমূহের তালিকা, নির্মাণমান এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হয়রানি ও সার কারখানায় অ্যামোনিয়া দুর্নীতির অভিযোগ: ফেঞ্চুগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েমকারী ‘ডেবিল’ ময়নুল এখনো ধরাছোঁয়ার বাইরে

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হয়রানি ও সার কারখানায় অ্যামোনিয়া দুর্নীতির অভিযোগ: ফেঞ্চুগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েমকারী ‘ডেবিল’ ময়নুল এখনো ধরাছোঁয়ার বাইরে

সিলেটের ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী ময়নুল ইসলাম ওরফে ‘ডেবিল

জেনেভায় প্রবাসীদের ১৮ দফা দাবির স্বারকলিপি পেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

জেনেভায় প্রবাসীদের ১৮ দফা দাবির স্বারকলিপি পেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের

জকিগঞ্জে সরকারি লবণ বিক্রির অভিযোগ, প্রমাণ মেলেনি অনুসন্ধানে

জকিগঞ্জে সরকারি লবণ বিক্রির অভিযোগ, প্রমাণ মেলেনি অনুসন্ধানে

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকারি বরাদ্দের লবণ বিক্রির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন

সিলেটের জন্য সুসংবাদ বয়ে আনলেন সিলেট-৬ আসনের এমপি এমরান চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের প্রশ্নের জবাবে মিললো সুখবর সিলেটের সংবাদ