admin

প্রকাশিত: 4:39 PM, April 8, 2026

জকিগঞ্জে ২ হাজার মানুষকে মবিনামূল্যে চক্ষু সেবা: ছানি অপারেশনের জন্য নির্বাচিত ২০৪

জকিগঞ্জে ২ হাজার মানুষকে মবিনামূল্যে চক্ষু সেবা: ছানি অপারেশনের জন্য নির্বাচিত ২০৪

জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জে মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। গত সোমবার উপজেলার বালাউট ছাহেব বাড়িতে দিনব্যাপী এক বিশাল বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। রতনগঞ্জস্থ বালাউট দারুল কোরআন মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে দুই সহস্রাধিক অসহায় ও দুস্থ মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

আল্লামা বালাউটি হেল্পিং হ্যান্ডস-এর ব্যবস্থাপনায় এবং ইনক্লুসিভ আই হাসপাতাল (সাবেক সিলেট আধুনিক চক্ষু হাসপাতাল)-এর কারিগরি সহযোগিতায় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলে। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শেষে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করেন।

আয়োজক সূত্র জানায়, ক্যাম্পে আসা রোগীদের মধ্যে পরীক্ষার ভিত্তিতে ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে ২০৪ জনকে নির্বাচিত করা হয়েছে। এসব রোগীদের পর্যায়ক্রমে হাসপাতালে নিয়ে অপারেশন করা হবে। পাশাপাশি তাদের যাতায়াত, থাকা-খাওয়া ও পরবর্তী নাস্তার সম্পূর্ণ খরচও আয়োজকরা বহন করবেন। এছাড়া ক্যাম্পে উপস্থিত সকল রোগীকে বিনামূল্যে কালো চশমা ও দুই মাসের ওষুধ প্রদান করা হয়।

মহতী এই কর্মসূচিতে আর্থিক সহায়তা প্রদান করেছে বিয়ানীবাজারের সামাজিক সংস্থা ‘সেবা ফাউন্ডেশন’। ক্যাম্প পরিদর্শনকালে অতিথিরা বলেন, জকিগঞ্জের মতো প্রান্তিক এলাকায় দরিদ্র মানুষের জন্য এমন বিশেষায়িত চক্ষু সেবা অত্যন্ত বিরল। বিনামূল্যে ছানি অপারেশনের এই সুযোগ অনেক অসহায় পরিবারের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।

ক্যাম্প পরিদর্শন ও উপস্থিত ছিলেন সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী কামাল আহমদ, সেক্রেটারি মো. আনিসুর রহমান, আল্লামা বালাউটি হেল্পিং হ্যান্ডস পরিচালক মাওলানা মাশুকুর রহমান মারুফ, মাদরাসা পরিচালক মাওলানা মাহবুবুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, সাবেক ইউপি চেয়ারম্যান এমএ রশিদ বাহাদুর, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক এবং জকিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনামুল হক মুন্নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানিয়েছেন, নির্বাচিত রোগীদের অপারেশন দ্রুত শুরু করে সম্পূর্ণ সুস্থতা না হওয়া পর্যন্ত বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে এই

মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই

মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মদীনা মার্কেট থেকে আনসার ক্যাম্প হয়ে ধোপাছড়া পর্যন্ত সড়কের দুই পাশে

অবৈধ ইটভাটা বন্ধে আইন মেনে চলার আহ্বান

অবৈধ ইটভাটা বন্ধে আইন মেনে চলার আহ্বান

স্টাফ রিপোর্টার: পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) যথাযথভাবে

শেওলা ইউনিয়নে জীর্ণ সড়ক ও নদীভাঙন পরিদর্শন এমপি এমরান চৌধুরীর ক্স ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উচ্চশিক্ষার তাগিদশেওলা ইউনিয়নে জীর্ণ সড়ক ও নদীভাঙন পরিদর্শন এমপি এমরান চৌধুরীর ক্স ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উচ্চশিক্ষার তাগিদ

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, “পড়ালেখা শেষ করে বিদেশে গেলেও ভালো কাজ পাওয়া

শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি জকিগঞ্জে গুণী শিক্ষক আবুল কালাম আজাদ

শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি জকিগঞ্জে গুণী শিক্ষক আবুল কালাম আজাদ

জকিগঞ্জ প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে দুই দশকের বেশি সময়ের অবদান, শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর পাঠদান, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে সিলেটের

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের জরুরি সভা আগামীকাল নগরীতে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের জরুরি সভা আগামীকাল নগরীতে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাদ মাগরিব নগরীর উপশহরস্থ সামাদ ম্যানশনের দলীয় কার্যালয়ে এই

জাকির মজুমদারের মাগফিরাত কামনায় মহানগর বিএনপির দোয়া মাহফিল

জাকির মজুমদারের মাগফিরাত কামনায় মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের রুহের মাগফিরাত কামনা করে সিলেট মহানগর

মহালক্ষ্মী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হবে

মহালক্ষ্মী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হবে

নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত ৫১ পীঠের অন্যতম শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।